টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডিজ সফর অনিশ্চিতপাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে তালগোল পাকিয়ে গেছে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজটি হওয়ার কথা আগামী জুন-জুলাইয়ে। কিন্তু জুনে চ্যাম্পিয়নস ট্রফির পরই ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। তাই তারা পাকিস্তানকে অনুরোধ করেছিল সফরটা আগস্টে করতে। কিন্তু আগস্টে পাকিস্তান দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের আশায় বুক বেঁধে আছে। এ ছাড়া জিম্বাবুয়েকেও পাকিস্তান সফরে প্রায় রাজি করিয়ে ফেলেছে পিসিবি। আবার ২৯ জুলাই থেকে ২৬ আগস্ট প্রথম ক্যারিবিয়ান ক্রিকেট লিগ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। পিসিবি তাই সভায় বসেও কোনো জানালা বের করতে পারেনি সিরিজের জন্য। সফরটিই তাই এখন অনিশ্চিত। ওয়েবসাইট।ফার্গির অজানা কথাম্যানচেস্টার ইউনাইটেডের জীবন্ত কিংবদন্তি তিনি। স্যার অ্যালেক্স ফার্গুসন ইউনাইটেডের সবচেয়ে নমস্যদের একজন। তাঁর কথাই এখানে শিরোধার্য। এই ক্লাবে তাঁর ২৭ বছর চলছে। তবে কোচিং ক্যারিয়ারের শুরুটা মসৃণ ছিল না মোটেই। ১৯৯০ সালে তো আরেকটু হলে ছেঁটেই ফেলা হতো তাঁকে, এমনটাও শোনা যায়। টানা তিন বছর শিরোপা-খরায় ভোগার পর সেবার ফার্গির ওপর চাপটা ছিল পর্বতপ্রমাণ। নটিংহাম ফরেস্টের সঙ্গে এফএ কাপ ম্যাচের আগেই চাউর হয়েছিল, তিনি বরখাস্ত হয়েছেন। এত দিন পর তখনকার ইউনাইটেড সভাপতি মার্টিন এডওয়ার্ডস জোর দিয়ে বলছেন আর যা-ই হোক, চাকরি যেত না ফার্গির। তবে এটাও মানছেন, সে বছরই ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে এফএ কাপ জেতাটাই ফার্গুসনের রক্ষাকবচ হিসেবে কাজ করেছিল। না হলে কী হতো বলা মুশকিল! ওয়েবসাইট। দলে ফিরছেন ক্যাসিয়াসচোট থেকে সেরে উঠেছেন আগেই। ইকার ক্যাসিয়াস আজ ফিরছেন দলেও। যদিও লেভান্তের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে নয়, শুরুতে ক্যাসিয়াসের জায়গা হবে রিয়ালের রিজার্ভ বেঞ্চে। রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা বলেছেন তেমনটাই। যা-ই হোক, হোসে মরিনহো যে তাঁকে দলে রাখছেন সেটাই-বা কম কী! গত ডিসেম্বর-জানুয়ারির সেই ঘটনা নিশ্চয়ই মনে আছে। দীর্ঘ ১০ বছর ধরে রিয়ালের একাদশে যিনি ছিলেন ‘অটোমেটিক চয়েস’, সেই ক্যাসিয়াসকেই বাদ দেওয়ার সাহস দেখান মরিনহো। এক ম্যাচে নয়, কয়েক ম্যাচেই ক্যাসিয়াসের কেটেছে রিজার্ভ বেঞ্চে। পরে অবশ্য আবার নিয়মিত হলেও আঙুল ভেঙে যাওয়ায় দুই মাসের জন্য ছিটকে যান মাঠের বাইরে। কিন্তু চোট কাটিয়ে ফিরলেও আবার সেই সমস্যা। গত বুধবার গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগেই যেমন মাঠের নামার জন্য প্রস্তুত ছিলেন ক্যাসিয়াস। কিন্তু মরিনহো আস্থা রাখেন পোস্টের নিচে দুর্দান্ত সময় কাটানো ডিয়েগো লোপেজের ওপর। রয়টার্স।