টু ক রো খ ব র
আলভেজের দুঃখতাঁর পেশাদারি নিয়ে কেউ প্রশ্ন তুললে ভীষণ মর্মাহত হন দানি আলভেজ। ফাঁকি-টাকি দিলে আলাদা কথা ছিল। কিন্তু মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার পরও যখন শুনতে হয় সামর্থ্য অনুযায়ী খেলেননি, বড় দুঃখ পান আলভেজ। তাঁর ভাষায়, ‘মাঠে সব সময়ই সামর্থ্যের পুরোটা দিয়ে খেলি আমি। কিন্তু নিজের পেশাদারি এবং মনোভাব নিয়ে কথা উঠলে বড়ই মর্মাহত হই।’ চলতি মৌসুম শুরুর পর থেকেই আলভেজকে নিয়ে মুখর সমালোচকেরা। কিন্তু দানি আলভেজের দাবি, নিজের সেরা মৌসুমেও তাঁর যে পারফরম্যান্স ছিল, এবারের মৌসুমেও তিনি যে একই রকম, পরিসংখ্যানই সেটি বলবে। চলতি মৌসুমে ৩৮ ম্যাচে মাত্র একটি গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফুলব্যাক। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১০টি। ‘এটিও ভালো একটি মৌসুম হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস। আমরা যদি একাধিক শিরোপা জিততে পারি, নিজের আগের সেরা মৌসুমকেও ছাপিয়ে যেতে পারি’—২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। ওয়েবসাইট।তেভেজকে ভরসা মানচিনিরনিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোয় ২৫০ ঘণ্টা সমাজসেবামূলক কাজ করতে হবে। কার্লোস তেভেজ গাড়িও চালাতে পারবেন না ছয় মাস। আর্জেন্টাইন স্ট্রাইকারের সমালোচনার অন্ত নেই এখন ইংল্যান্ডে। তবে এই দুঃসময়েও একটা ভরসা অন্তত পাচ্ছেন। ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি দাঁড়িয়েছেন শিষ্যের পাশে। গাড়ি চালাতে গিয়ে তেভেজ যা করেছেন তা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। এ জন্য সিটিতে তাঁকে ঝামেলা পোহাতে হবে না বলেই মনে করেন মানচিনি, ‘কার্লোস একটা ভুল করেছে। সে সেটার জন্য শাস্তিও ভোগ করছে। সাধারণত তার ব্যবহার খুবই ভালো। আমি এখনো ওর সঙ্গে কথা বলিনি। কিন্তু আমার মনে হয় না এ জন্য তার কোনো সমস্যা হবে।’ শুধু তেভেজই নন, একই রকম কাণ্ড করেছেন সিটির ফরাসি ফরোয়ার্ড সামির নাসরিও। মানচিনি নাসরিকেও আশ্বস্ত করেছেন। ওয়েবসাইট। শাস্তি কমল কাতিদিসেরবিশ্ব ফুটবলেই গিওর্গস কাতিদিস একটা সাড়া ফেলে দিয়েছিলেন, যদিও ভুল কারণে। গত মার্চে গ্রিক লিগে ভেরিয়ার বিপক্ষে এই মিডফিল্ডারের গোলেই জেতে তাঁর দল এইকে এথেন্স। কিন্তু তাঁর উদ্যাপনের ধরনটাই বাধায় যত গণ্ডগোল। দর্শকদের উদ্দেশে নাৎসি কায়দায় স্যালুট দিয়েছিলেন। এরপর তো সমালোচনার ঝড় বয়ে যায় ইউরোপজুড়ে। গ্রিক ফুটবল ফেডারেশন তাঁকে দেয় সর্বোচ্চ শাস্তি, জাতীয় দল থেকে আজীবন বহিষ্কার। পরে কাতিদিস করজোড়ে ক্ষমা চান প্রকাশ্যে, বলেন ঘটনাটা ছিল ক্ষণিকের ভুল, তিনি আসলেই অনুতপ্ত। সেই কারণেই বোধ হয় শাস্তিটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আজীবন নিষেধাজ্ঞা কমিয়ে নামানো হয়েছে পাঁচ ম্যাচে। অর্থদণ্ড কমিয়ে ধরা হয়েছে ১০০০ ইউরো। কাতিদিসের ক্লাব কোনো শাস্তি পায়নি। এএফপি।