টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘাতক’ গোলপাঁচ ম্যাচের চারটিই জিতেছে, অন্যটি ড্র। পয়েন্ট টেবিলে দুইয়ে। লিগের বাকি এখনো প্রায় পুরোটাই। কিন্তু এখনই অবনমনের শঙ্কা ঘিরে ধরেছে উরাওয়া রেড ডায়মন্ডসকে। জাপানের জে-লিগে নিজের প্রথম গোলটি যে রাইওইচি মাইদা এবার দিয়েছেন রেডসদেরই জালে! যাঁরা জানেন, তাঁরা নিশ্চয়ই রেডসদের অবনমন নিয়ে নিশ্চিত হয়ে গেছেন। যাঁরা জানেন না, তাঁদের জন্য তথ্য, মাইদার পরিচয় ‘কুফা ফুটবলার’। অবিশ্বাস্য হলেও সত্যি, গত ছয় মৌসুমেই মাইদা প্রথম গোল যে দলের বিপক্ষে করেছেন, সেই দলই নেমে গেছে! গতবার গামবা ওসাকার মতো জাপানের অন্যতম শীর্ষস্থানীয় দলটিকে নেমে যেতে হয়েছে। কারণ তাদের বিপক্ষেই মাইদা প্রথম গোল করেছিলেন। জুবিলিও আইওয়াতার ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারের প্রথম গোলের নাম হয়ে গেছে তাই ‘গোল অব ডেথ।’ ভদ্রস্থ বাংলায় ‘ঘাতক গোল।’ এবার মাইদা ‘ঘাতক’ গোলটি করেছেন গত শনিবার, রেডসদের মাঠে ম্যাচের ২৬ মিনিটে। রেডস শিবিরে কান পাতলেই শোনা যাচ্ছে তাই চাপা আতঙ্ক। তবে আতঙ্ক ছাপিয়ে রেডস ফুটবলার ও কর্মকর্তারা এবার পণ করছেন কুফা কাটাতে। মাইদার গোলের পরও পরশু ম্যাচটা জিতেছে রেডস, পয়েন্ট টেবিলে অবস্থানও ভালো। কুফা এবার কাটতে পারে। তাতে হয়তো মাইদা নিজেও কম খুশি হবেন না। কুফা পরিচয়টা কারই-বা ভালো লাগে! এএফপি।ওটা মেসিই পারে!এসি মিলানের হয়ে মৌসুমের শুরুটা দুর্দান্তই করেছিলেন। প্রথম অর্ধভাগেই গোল করে ফেলেছিলেন ১৬টি। কিন্তু হঠাৎই যেন খেই হারিয়ে ফেলেছেন স্টেফান এল শারাউয়ি। গত ১৩ ম্যাচে গোল পেয়েছেন মাত্র ২টি। অনেকেই বলছেন, মারিও বালোতেল্লি আসার পর থেকেই ম্রিয়মাণ মিলানের স্ট্রাইকার। তবে কোচ মাসিমিলায়ানো অ্যালেগ্রি এই গোলখরা নিয়ে খুব একটা চিন্তিত নন। বলেছেন লিওনেল মেসির মতো প্রতি ম্যাচেই কেউ গোল করবে এমন আশা করাটাও অনুচিত, ‘মৌসুমে ৪০-৫০ গোল করে করতে পারে এমন একজন খেলোয়াড়ই আছে। আর সে বার্সেলোনায় খেলে (মেসি)। শারাউয়ি মৌসুমের প্রথমার্ধেই ১৬ গোল করে ফেলেছে। এখন বাকিরা গোল করা শুরু করবে এটাই স্বাভাবিক।’ ওয়েবসাইট।