টু ক রো খ ব র
তাঁরা তিনলিওনেল মেসি স্পেনে। কোচিংয়ের চাকরি নিয়ে রেনে হিগুইতা এখন সৌদি আরবে, মার্কো ফন বাস্তেন কোচিং করাচ্ছেন নিজের দেশ হল্যান্ডেই। পরশু তিনজনকেই দেখা গেল ইতালির সিরি ‘আ’তে! সত্যি সত্যি তো আর নয়, দেখা গেল তাঁদের ছায়া। মেসির মতো এক গোল করেছেন পালের্মোর স্লোভেনিয়ান ফরোয়ার্ড ইয়োসিপ ইলিচিচ, চারজনকে কাটিয়ে বক্সে ঢুকে বল জালে পাঠিয়েছেন আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে। কলম্বিয়ার খ্যাপাটে গোলকিপার হিগুইতার মতো দুঃস্বপ্নের এক ভুল করেছেন শিয়েভো গোলকিপার ক্রিস্টিয়ান পাজ্জিওনি। উদিনেসের বিপক্ষে একটি ব্যাকপাস ধরে কারিকুরি করতে গিয়ে বল মিস করলেন, ছুটে আসা আন্তোনিও ডি নাতালে ছোঁ মেরে বল জড়ালেন জালে। ডি নাতালেই ৫ মিনিট পর মনে করালেন ১৯৮৮ ইউরো চ্যাম্পিয়নশিপের ফন বাস্তেনকে। ডান প্রান্ত থেকে উড়ে আসা এক ক্রসে বক্সের বাঁ কোনা থেকে বাঁ পায়ের ভলিতে বল জড়ালেন জালে! রয়টার্স।রাউল চান ‘লা দেসিমা’ইউরোপের সর্বকালের অন্যতম সেরা ক্লাব। অথচ সেই ২০০২ সালের পর থেকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট হয়ে আছে সোনার হরিণ। এবার রিয়াল মাদ্রিদ যেমন খেলছে, তাতে দশম ইউরোপিয়ান শিরোপা জয় করলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার ওপর সঙ্গে আছে ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেজের শুভকামনা। এখন কাতারের ক্লাব আল সাদে খেলেন ৩৫ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার। রাউল নিজে মাদ্রিদে তিনবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। রিয়াল যে এই শিরোপাটার জন্য কেমন উন্মুখ হয়ে আছে, সেটা তাই ভালোই জানেন। আর তাই সাবেক সতীর্থদের উৎসাহই জুগিয়েছেন, ‘তারা ঠিক পথেই আছে। আশা করব লা দেসিমা (দশম শিরোপা) চলে আসবে মে মাসেই। মাদ্রিদিস্তারা এখন এটাই চায়।’ ওয়েবসাইট। জিজুর পিএসজিরিয়াল মাদ্রিদের তারকাপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন তিনি। এখন ক্লাবের ক্রীড়া পরিচালক। বার্সেলোনার প্রতিপক্ষ দলকে এমনিতেই সমর্থন করার কথা জিনেদিন জিদানের। কিন্তু সমস্যা হলো, চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সার প্রতিপক্ষ যে প্যারিসের দল! মার্শেইয়ের একজন হয়ে প্যারিসের দলকে সমর্থন করেন কীভাবে! জিজুর ভেতরের এই মহাদ্বন্দ্বে শেষ পর্যন্ত জয় হয়েছে জাতীয়তার। হোক প্যারিসের দল, জিতলে নাম হবে তো ফ্রেঞ্চ ফুটবলেরই! জিদান তাই সমর্থন করছেন প্যারিস সেন্ট-জার্মেইকেই, ‘যদিও আমি মার্শেইয়ের, তবু প্যারিসকে সমর্থন করব। ওরা জিতলে ফ্রেঞ্চ ফুটবলের জন্য দারুণ ইতিবাচক হবে। ন্যু ক্যাম্পে গিয়ে কাজটি সহজ হবে না মোটেও। তবে পিএসজির সামর্থ্য আছে বার্সার পরীক্ষা নেওয়ার।’ ওয়েবসাইট।