টু ক রো খ ব র
নাদিরের পথে নাদিম-আনিসইন্ডিয়া টিভি কান্ডে এবার নিষিদ্ধ হলেন দুই পাকিস্তানি আম্পায়ার। পাঁচটি টেস্ট ও ৪৩টি ওয়ানডে পরিচালনা করা নাদিম ঘৌরিকে চার বছরের জন্য ও আনিস সিদ্দিকীকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কাল পিসিবির প্রধান জাকা আশরাফ নিজেই দিয়েছেন শাস্তির এই খবর। টাকা পেলে যে কারও পক্ষে সিদ্ধান্ত দিতে পারেন, গত বছর ভারতের ইন্ডিয়া টিভির গোপন ক্যামেরার সামনে স্বীকার করেছিলেন এই আম্পায়াররা। পিসিবির নিজস্ব তদন্তেও অপরাধ প্রমাণ হওয়াতেই এই শাস্তি। সেই ঘটনায় উঠে এসেছিল বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশ কয়েকজন আম্পায়ারের নাম। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় এই ঘটনায় বাংলাদেশি আম্পায়ার নাদির শাহকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। ওয়েবসাইট।পিস্টোরিয়াসের দিনকালসময় যত গড়াচ্ছে, তাঁর গুলিতেই খুন হওয়া বান্ধবী রিভা স্টিনক্যাম্পের জন্য অস্কার পিস্টোরিয়াস যেন কাতর হয়ে পড়ছেন! দক্ষিণ আফ্রিকার এই পা-হীন অ্যাথলেটের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নীরবতা ভেঙে পিস্টোরিয়াস কথাবার্তা বলছেন। মিশতে শুরু করেছেন বান্ধবী স্টিনক্যাম্পের কাছের বন্ধুদের সঙ্গে। শুধু তা-ই নয়, যে জায়গাটায় স্টিনক্যাম্পের সঙ্গে মধুর সময় কাটত তাঁর, সেখানে গিয়ে স্মৃতিচারণা করছেন স্টিনক্যাম্পের। নিহত বান্ধবীর প্রতি পিস্টোরিয়াসের ভালোবাসা কতটা গভীর ছিল, তার প্রমাণ দিতে কিছু ভক্তকে ভর্ৎসনা করেছেন, যারা টুইটারে লিখেছে, ‘মৃত্যু রিভার পাওনাই ছিল।’ নিজের সমর্থক-অনুসারীদের আচরণে ‘ব্লেড রানার’ ভীষণ কষ্ট পেয়েছেন। ওয়েবসাইট।