টু ক রো খ ব র
বাড়ল প্রাইজমানিএকবারেই ৩০ লাখ ইউরো বেড়ে গেল ফ্রেঞ্চ ওপেনের প্রাইজমানি। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে এবার মোট প্রাইজমানি ২ কোটি ২২ লাখ ইউরো বা প্রায় ২ কোটি ৮৭.৭ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৫ কোটি টাকা)। গতকাল টুর্নামেন্টের আয়োজক সংস্থা জানায়, এবার নারী ও পুরুষ দুই বিভাগে এককের চ্যাম্পিয়নরা পাবেন ১৫ লাখ ইউরো করে। যেটি গত বছরের তুলনায় আড়াই লাখ ইউরো বেশি। ২০১৬ সালের মধ্যে প্রাইজমানি আরও ১ কোটি ইউরো বাড়ানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মোট অর্থের হিসাবে ফ্রেঞ্চ ওপেন আছে তিনে। ৩ কোটি ৩৬ লাখ ইউরো নিয়ে এক নম্বরে ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন দুইয়ে (৩.১৩ কোটি ডলার) ও উইম্বলডন চারে (২.৪৬ কোটি ডলার)। রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট সানিয়াইন্ডিয়ান টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আইটিপিএ। নতুন সংগঠনটির নির্বাচিত প্রেসিডেন্ট ভারতের সাবেক ডেভিস কাপ অধিনায়ক জয়দীপ মুখার্জি, আর নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিলেন সানিয়া মির্জা। গ্র্যান্ড স্লামজয়ী (দ্বৈতে) একমাত্র ভারতীর নারী খেলোয়াড় সানিয়া সংগঠনটির চতুর্থ ভাইস প্রেসিডেন্ট। সানিয়ার পাশাপাশি অন্য তিন ভাইস প্রেসিডেন্টও এখনো খেলে যাচ্ছেন টেনিস—লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি ও সোমদেব দেব বর্মণ। সানিয়া যে সংগঠনে ঢুকেছেন কর্মকর্তা হিসেবে সেটি গত রোববার নিশ্চিত করেছেন আইটিপিএর সেক্রেটারি কার্তি পি চিদাম্বরম। ওয়েবসাইট।অবনমিত রিভালদোর দল১৯ এপ্রিল পা দেবেন একচল্লিশে। এই বয়সে অন্য রকম একটা অভিজ্ঞতা হলো রিভালদোর। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে এই প্রথম অবনমনের কলঙ্ক গায়ে মাখল তাঁর দল। অ্যাঙ্গোলার কাবুসকোর্প ছেড়ে রিভালদো এ বছরই যোগ দিয়েছেন সাও কায়েতানোতে। কিন্তু সাও পাওলোর শীর্ষ লিগ পলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে অবনমন হয়েছে সাও কায়েতানোর। পরশু পেনাপোলেনসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাও কায়েতানো। ম্যাচ শেষে টুইটারে বিষণ্ন মনে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য লিখেছেন, ‘সাও কায়েতানোর অবনমনটা খুব দুঃখের। এই প্রথম এ রকম অভিজ্ঞতা হলো আমার। কিন্তু অতীতটা দুর্দান্ত, কাজেই ভেঙে পড়লে চলবে না। আমি লড়াই করে যাব।’ রয়টার্স।