টু ক রো খ ব র
জেব্রেসেলাসির মতবদলজানিয়েছিলেন, আগামী রোববার নিউইয়র্ক ম্যারাথন শেষেই অ্যাথলেটিকসকে বিদায় জানাবেন। ট্র্যাক ছেড়ে মনোযোগ দেবেন অন্যদিকে। কিন্তু কদিন যেতে না-যেতেই মত পাল্টালেন হাইলে জেব্রেসেলাসি। ইথিওপিয়ার কিংবদন্তি দৌড়বিদ জানিয়েছেন, অবসর নেওয়ার ব্যাপারটি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তিনি। ১০ হাজার মিটারে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন গত পরশু টুইটারে লিখেছেন, ‘আমি দৌড়াতে ভালোবাসি এবং দৌড়ে যাব। বিষয়টি নিয়ে ভাবছি আমি।’ এএফপি।আত্মবিশ্বাসী আমিরশোনা যাচ্ছিল রাজসাক্ষী হবেন। ম্যাচ পাতানোর অন্ধকার জগৎটাকে নিয়ে আসবেন আলোয়। ফাঁস করে দেবেন ‘সত্য’ ঘটনা। কিন্তু সত্যটা কী, সেটাই এখনো বুঝে উঠতে পারছেন না মোহাম্মদ আমির। বয়স কম হওয়ায় সবাই যখন বলছেন আমিরের ক্ষমা পাওয়া উচিত, তখন পাকিস্তানি এই ফাস্ট বোলারের উপলব্ধি একদমই ভিন্ন। ‘যদি আমি কোনো ভুলই করে না থাকি, তাহলে কেন আমি আশা করব আমার বয়স কম হওয়ায় সাধারণ মানুষ আমাকে ক্ষমা করবে’—আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন আমির। ঘটনার শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁদের পাশে থাকলেও এখন নেই। আইসিসির খবরদারির কারণেই পিসিবি তাঁদের ছেড়ে গেছে বলেই মনে করেন আমির। ওয়েবসাইট।