টু ক রো খ ব র
আগুয়েরো স্পেনেরনিজের পরিচয় তো আছেই। সার্জিও আগুয়েরোর আরেকটা পরিচয়, তিনি ডিয়েগো ম্যারাডোনার জামাতা। এর চেয়েও বড় পরিচয়, আর্জেন্টাইন। চাইলে আরেকটি পরিচয় যোগ করতে পারেন—আগুয়েরো স্পেনের! সবকিছু চূড়ান্ত, শিগগিরই স্পেনের নাগরিকত্ব পেতে যাচ্ছেন ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন। তাঁর ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে দিয়েছে এই খবর। আর্জেন্টাইন ক্লাব ইনডিপেন্ডিয়েন্টে থেকে ২০০৬ সালে ২ কোটি ৩০ লাখ ইউরো চুক্তিতে অ্যাটলেটিকোয় যোগ দেন আগুয়েরো। স্পেনে চার বছর ধরে বাস করার কারণে নাগরিকত্ব পাচ্ছেন আগুয়েরো। এর ফলে তাঁকে আর ক্লাবের অ-ইউরোপীয় কোটায় খেলতে হবে না। বাড়তি একজন অ-ইউরোপীয় ফুটবলার দলে নিতে পারবে অ্যাটলেটিকো। রয়টার্স।গিবসের ক্যারিয়ার শেষ!আত্মজীবনী টু দ্য পয়েন্ট-এ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও তাঁর সতীর্থদের জড়িয়ে স্পর্শকাতর অনেক বিষয়ই তুলে ধরেছেন হার্শেল গিবস। সেসব নিয়ে বিতর্কও হয়েছে বেশ। তখনই ধারণা করা হয়েছিল, এ রকম কিছু একটা ঘটতে পারে। ধারণা সত্যি হতেও সময় লাগল না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন গিবস। বয়স ৩৬। এই বয়সে কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে পড়ার একটা অর্থই করে নিতে পারেন, দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০টি টেস্ট ও ২৪৮টি ওয়ানডে খেলা গিবসের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ! তা শেষ হোক, ৬১৬৭ টেস্ট রান আর ৮০৯৪ ওয়ানডে রানের মালিক গিবসের সঙ্গে আলোচনা করেই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। রয়টার্স।ইরান যাচ্ছেন ম্যারাডোনাএকটা গুঞ্জন বাতাসে ভাসছে—ইরানের কোচ হতে পারেন ডিয়েগো ম্যারাডোনা। এই গুঞ্জনের মধ্যেই আবার ইরানে উড়ে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। দুইয়ে দুইয়ে চারের হিসাব তো সবাই মেলাতে চাইবেই। তবে এই হিসাব মেলানো যে বৃথাই যাবে, ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি আলী কাসাফিয়ান বলে দিয়েছেন সেটা। ম্যারাডোনা আসলে ইরান যাচ্ছেন বন্ধু বলিভিয়ান প্রেসিডেন্ট ইভো মোরালেসের সফরসঙ্গী হয়ে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে ফুটবল খেলবেন। মোরালেস তাবরিজের দল টেরাকটোরসাচির অনুশীলনও দেখতে যাবেন বলে জানানো হয়েছে ইরানের ফুটবল ফেডারেশন থেকে। ওয়েবসাইট।