টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে চন্দরপলওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়া শিবনারায়ণ চন্দরপল ডাক পেয়েছেন প্রস্তুতি ম্যাচ খেলার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে আজ ও আগামীকাল গায়ানার জর্জটাউনে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। ঘোষিত ১৫ জনের দলে আছেন ওয়ানডে দল থেকে বাদ পড়া চন্দরপল। এটাকে ১২ মের প্রভিডেন্সে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে থাকার সবুজ সংকেত হিসেবে দেখতে পারেন চন্দরপল। ওয়েবসাইট।রিয়ালের মুখোমুখি বেকহামসাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম। আগামী ১৬ জুলাই লস অ্যাঞ্জেলেসে বেকহামের ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে স্প্যানিশ ক্লাবটি। ২০০৭-এ যুক্তরাষ্ট্রে আসার পর এই প্রথম রিয়ালকে সামনে পাচ্ছেন বেকহাম। ২০০৫ সালে হওয়া দুই দলের সর্বশেষ ম্যাচটিতে ২-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। এএফপি।১৩ শহরে২০১৮ বিশ্বকাপ ফুটবল ১৩টি শহরে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছে রাশিয়া। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন জানিয়েছেন এটা। সঙ্গে অবশ্য এটাও জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্তটা ফিফার। গত বৃহস্পতিবার মস্কো সফর করে যাওয়া ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার বলেছিলেন টুর্নামেন্ট আয়োজনের জন্য ১২টি শহরই যথেষ্ট। বিশ্বকাপের ভেন্যু হওয়ার জন্য আবেদন করা ১৩টি শহরের কোনোটিকেই বাদ দিতে চাইছে না রাশিয়া। ওয়েবসাইট।