টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানেও মেসিকে হতে যাচ্ছেন ২০১০ সালের উয়েফা ক্লাব বর্ষসেরা ফুটবলার? এবারও কি উৎসবের রাতটি মেসিরই হবে? উত্তর মিলবে খুব দ্রুতই। ২৬ আগস্ট মোনাকোতে অনুষ্ঠিত হবে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এ দিনই ঘোষণা করা হবে উয়েফা ক্লাব বর্ষসেরা ফুটবলারের নাম। বিজয়ীর হাসি যিনিই হাসুন, প্রাথমিকভাবে ঘোষিত ১২ জনের ছোট্ট তালিকায় বহাল তবিয়েতেই আছেন বার্সেলোনার আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।এবার জিতলে দুবার এই পদকজয়ী প্রথম ফুটবলার হবেন মেসি। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা ইন্টার মিলানের পাঁচজন আছেন এই তালিকায়, যার তিনজনই আবার ব্রাজিলের—হুলিও সিজার, লুসিও এবং মাইকন। অন্য দুজন আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো ও ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার। মেসি ছাড়াও তালিকায় বার্সেলোনার আছেন তিনজন—জাভি, জেরার্ড পিকে আর ভিক্টর ভালদেস। তালিকার বাকি তিনজন ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), আরিয়েন রোবেন (বায়ার্ন মিউনিখ) ও হুগো লরিস (অলিম্পিক লিঁও)। ওয়েবসাইট।ওজিল রিয়ালেইনা, এবারও রিয়াল মাদ্রিদের লক্ষ্য ফসকাল না। মেসুত ওজিলকে ভেরডার ব্রেমেন থেকে কিনে নিল রিয়াল। কাল জার্মানির ক্লাবটির ক্রীড়া পরিচালক ক্লাউস আলোফস নিশ্চিত করেছেন এই খবর। জার্মানির হয়ে গত বিশ্বকাপে নজর কাড়া ওজিল নিজেও রিয়ালে খেলার জন্য উদগ্রীব ছিলেন। কিন্তু দরকষাকষিতে ঠিক মিলছিল না দুই পক্ষে। অবশেষে একটা রফা হয়েছে। যদিও ঠিক কত টাকা খরচ করে এই মিডফিল্ডারকে কেনা হয়েছে, সেটি জানানো হয়নি। আজই মাদ্রিদে এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা। আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেই রিয়ালের হয়ে যাবেন ২১ বছর বয়সী। এএফপি।বন্যার্তদের পাশে পিসিবিআগ্রাসী বন্যার আঘাতে প্রাণ হারিয়েছে প্রায় দুই হাজার আর ঘর ছাড়া হয়েছে লাখো মানুষ। একটার পর একটা ঝামেলায় বিপর্যস্ত পাকিস্তানে আবারও বিপন্ন মানবতা। বেঁচে থাকার জন্য লড়তে থাকা এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পক্ষ থেকে সে দেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে এক কোটি রুপি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পিসিবির কর্মকর্তা, কর্মচারী ও খেলোয়াড়দের ব্যক্তিগত আয় থেকে চাঁদা তুলে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য পিসিবি আরও কিছু উদ্যোগ নিতে যাচ্ছে। ইংল্যান্ড ও বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের কিছু প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা। এরই মধ্যে পিসিবি এ রকম ম্যাচ আয়োজনের ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছে। কিছু সূত্র বলছে, পিসিবি আলোচনা করছে দুবাই স্পোর্টস সিটির সঙ্গেও। সেখানেও প্রদর্শনী ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। ওয়েবসাইট।