টু ক রো খ ব র
রডিকের কাণ্ড!সিনসিনাটি ওপেন টেনিস থেকে বিদায় নিলেন অ্যান্ডি রডিক। সেটিও আবার প্রথম রাউন্ডে, ৪৭ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা জার্মানির ফিলিপ কোলশ্রিবারের কাছে হেরে! আমেরিকান টেনিস তারকা রডিক শুধু ম্যাচটাই হারেননি, ম্যাচে হারিয়ে ফেলেছিলেন নিজের মেজাজও। দ্বিতীয় সেট হারের পর র্যাকেট ছুড়ে ফেলেন তিনি। এখানেই শেষ নয়, তৃতীয় সেটের দ্বিতীয় গেমে ডাবল ফল্ট করার পর গ্যালারির দর্শকদের দিকে ছুড়ে মারেন বল। তর্ক করেছেন আম্পায়ারের সঙ্গেও। ম্যাচটা ৬-৭, ৭-৫, ৬-১ গেমে জেতেন কোলশ্রিবার। রয়টার্স।হিঙ্গিস-ফেদেরার জুটি?কিছুদিন আগেই শোনা গিয়েছিল কথাটা—২০১২ লন্ডন অলিম্পিক টেনিসের মিশ্র দ্বৈতে রজার ফেদেরারের সঙ্গে জুটি বাঁধবেন মার্টিনা হিঙ্গিস। ব্যাপারটা যে এখনো সম্ভাবনার পর্যায়েই রয়েছে, পরশু সেটি জানিয়েছেন রজার ফেদেরার। হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছার কথা জানিয়ে ফেদেরার বলেছেন, এ নিয়ে হিঙ্গিসের সঙ্গে কথা বলবেন তিনি। এ মাসের গোড়ার দিকে একবার হিঙ্গিস জানিয়েছিলেন, অবসর ভেঙে অলিম্পিকে খেলার ইচ্ছা তাঁর নেই। দেখা যাক, হিঙ্গিসের মত পাল্টাতে পারেন কি না ফেদেরার। ওয়েবসাইট।গ্যালাক্সিতে রবি কিনমেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিলেন আয়ারল্যান্ডের ফুটবল অধিনায়ক রবি কিন। আয়ারল্যান্ডের পক্ষে রেকর্ড ১০৮ ম্যাচ খেলা এবং ৫১টি গোল করা রবিকে দলভুক্ত করার ঘোষণা এলএ গ্যালাক্সি দিয়েছে গত পরশু। তবে কত পারিশ্রমিকের বিনিময়ে কিন ডেভিড বেকহামের দলে যোগ দিলেন, সেটা জানা যায়নি। ব্রিটিশ মিডিয়ার ধারণা, দুই বছরের চুক্তির জন্য কিন পাবেন ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার। রয়টার্স।