টু ক রো খ ব র
মরিনহোর ‘না’হোসে মরিনহোকে প্রথমে ২ কোটি ১৬ লাখ পাউন্ডের লোভনীয় প্রস্তাব দিয়েছিল আনঝি মাখাচকালা। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ তাতে রাজি হননি। এতে হতাশ না হয়ে আনঝি টাকার অঙ্কটা বাড়িয়ে দিয়েছিল ২ কোটি ৬০ লাখে। কিন্তু তাতেও কাজ হলো না। আনঝির প্রস্তাবে মরিনহো রাজি হননি বলে খবর। আনঝি সম্প্রতি কোচ গাদঝি গাদঝিয়েভকে বরখাস্ত করার পর নতুন কোচ খুঁজছে। ওয়েবসাইট।স্ট্রাউসের আশাগত ইংল্যান্ড সফরে ভারতকে নাকানিচুবানি খাওয়ানো ইংল্যান্ড এবার ভারতকে তাদের মাটিতেও নাজেহাল করে ছাড়বে বলে বিশ্বাস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের। তাঁর কথা, ‘ইংলিশ ক্রিকেটের জন্য গ্রীষ্মটা দারুণ কেটেছে। কিন্তু এখন আরও বড় কিছু অর্জনের প্রয়োজন।’ ইংল্যান্ড সফরে ৪ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত ৫ ওয়ানডের সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। ওয়েবসাইট।এবার করিন্থিয়ানসমিউনিখ-কাণ্ডের পর যখন কার্লোস তেভেজের ম্যানচেস্টার সিটি ছাড়া ‘নিশ্চিত’, ওয়েস্টহাম, আনঝি মাখাচকালা, আল ওয়াসলের মতো ক্লাব তাঁকে নিতে আগ্রহ দেখাচ্ছে। অথচ তাঁকে কিনবে বলে গত দলবদলের বাজারে যে ক্লাবটি ছিল আলোচনায়, সেই করিন্থিয়ানস এত দিন মুখে কুলুপ এঁটে ছিল। শেষ পর্যন্ত মুখ খুললেন ক্লাবটির ফুটবল পরিচালক এডু। জানালেন, তেভেজের প্রতি ক্লাবের আগ্রহ আগেও ছিল, এখনো আছে। তেভেজের সঙ্গে চুক্তি করার বিষয়টি ভেবে দেখছেন তাঁরা। ওয়েবসাইট।