টু ক রো খ ব র
অবসরে মার্কোসঅবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্কোস। ২০০২ বিশ্বকাপ জেতা মার্কোস চিরতরে গ্লাভস জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন পরশু। এক বিবৃতির মাধ্যমে খবরটা জানিয়েছে সাও পাওলোর ক্লাব পালমেইরাস। এই পালমেইরাসের গোলপোস্ট আগলেছেন টানা ২০ বছর। বয়স এখন ৩৮। একজন ফুটবলারের পক্ষে যা যা অর্জন সম্ভব তার প্রায় সবই পেয়েছেন। জিতেছেন ২০০৫ সালের কনফেডারেশন কাপও। ক্লাবের হয়ে জিতেছেন ১৯৯৯ সালের কোপা লিবার্তোদোরেস। এএফপি। কলম্বিয়ার কোচ পেকারম্যানএবার কলম্বিয়া জাতীয় দলের দায়িত্ব নিলেন হোসে নেস্টর পেকারম্যান। আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপের এই কোচের কাঁধে গুরুভার পড়েছে কলম্বিয়াকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নিয়ে যাওয়ার। কলম্বিয়া সর্বশেষ বিশ্বকাপ খেলেছে ১৯৯৮ সালে। এবারের বাছাইপর্বে তিন ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় সরিয়ে দেওয়া হয়েছে আগের কোচ লিওনেল আলভারেজকে। আর্জেন্টিনাকে তিনটি যুব বিশ্বকাপ এনে দেওয়া এই কোচের সঙ্গে কলম্বিয়ার যোগাযোগ বেশ পুরোনো। কলম্বিয়াতেই নিজের খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হয়েছিল পেকারম্যানের। রয়টার্স।নিজেকে চেনালেন রোমারিনহোবাবার নাম রাখতে পারবেন কি না, সেটা পরের ব্যাপার। তবে প্রথম ম্যাচেই গোল করেছেন রোমারিওর ছেলে রোমারিনহো। পরশু অনূর্ধ্ব-১৮ কোপা সাও পাওলোর উদ্বোধনী ম্যাচে সাও ফ্রান্সিসকোর বিপক্ষে ভাস্কোর হয়ে করেছেন জয়সূচক গোলটি। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার তিন মিনিটের মধ্যেই গোল পেয়ে যান রোমারিনহো। কর্নার কিক থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। তাঁর দলও জিতেছে ৩-২ গোলে। ওয়েবসাইট।