টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে বোল্টের রাতপারফরম্যান্সটা আশানুরূপ হয়নি। বছরের প্রথম ২০০ মিটারের দৌড়ে গত মাসেই অসলোয় যেখানে টাইমিং করেছিলেন ১৯.৮৬ সেকেন্ড, সেখানে ডায়মন্ড লিগের প্যারিস মিটে পরশু সময় নিলেন ২০.০৩ সেকেন্ড। তার পরও পাদপ্রদীপের আলোয় উসাইন বোল্ট। এই টাইমিংই যে সোনা জেতার জন্য যথেষ্ট হয়ে গেছে জ্যামাইকান তারকার জন্য! পুরুষদের ২০০ মিটারে দ্বিতীয় হয়েছেন স্বাগতিক ফ্রান্সেরই স্প্রিন্টার ক্রিস্টোফে লেমাইত্রে (২০.২১ সেকেন্ড)। তৃতীয় যুক্তরাষ্ট্রের ডার্ভিস প্যাটন (২০.৫৯)।প্যারিস মিটে পাদপ্রদীপে ছিলেন কাস্টার সেমেনিয়াও। মহিলাদের ৮০০ মিটারে জিতেছেন এই দক্ষিণ আফ্রিকান। টাইমিং ২:০০.১৮। রয়টার্স, এএফপি।ফ্যাব্রিগাসও নেইঅধিনায়ক স্টিভেন জেরার্ডকে ছাড়াই এশিয়া সফরে আসছে লিভারপুল। একই পথের পথিক হয়ে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালও এশিয়া সফরে আসছে অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে ছাড়াই। ফ্যাব্রিগাস এশিয়া সফরে আসছেন না মাংসপেশিতে চোট পাওয়ায়। এই গ্রীষ্মেই ফ্যাব্রিগাস বার্সেলোনায় পাড়ি জমাবেন বলে খবর। বার্সেলোনার সঙ্গে নিয়মিত যোগাযোগই রেখেছেন ফ্যাব্রিগাস। এটা অবশ্য পরের বিষয়। আপাতত সেস লন্ডনেই অনুশীলন করবেন বলে জানিয়েছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। সফরে মালয়েশিয়া ও চীনে দুটি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল পাঠাচ্ছে আর্সেনাল। ওয়েবসাইট।আর্জেন্টিনার সাফল্য ফুটবলের দেশ হিসেবেই বেশি পরিচিত আর্জেন্টিনা। খেলাধুলায় বড় সাফল্যও এই ফুটবল থেকেই। কিন্তু এবারের কোপায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর ১৪ বারের কোপা চ্যাম্পিয়নরা খাবি খাচ্ছে। প্রথম দুই ম্যাচে ড্র করে স্বাগতিক আর্জেন্টিনা শেষ আটে ওঠা নিয়েই শঙ্কিত। তবে অন্য খেলায় আর্জেন্টিনার জয়যাত্রা চলছে। পরশু ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যেখানে মেসি আর তেভেজরা হোঁচট খেয়ে পড়ছে, সেই বুয়েনস এইরেসেই কাজাখস্তানকে ৩-০-তে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো-ইগনাসিও চেলারা। এএফপি।