টু ক রো খ ব র
ফিরছেন আবিদাল! গত এপ্রিলে যকৃৎ প্রতিস্থাপনের পর অনেকেই হয়তো ভেবেছিলেন ফুটবল ক্যারিয়ারটা বুঝি শেষই হয়ে গেছে তাঁর। কিন্তু এত দ্রুত ফুটবলকে বিদায় বলতে রাজি নন বার্সা ডিফেন্ডার এরিক আবিদাল। ক্লাব দল বার্সেলোনার হয়ে মাঠেও নামতে চান যত দ্রুত সম্ভব। ‘হ্যালো, বন্ধুরা—তোমাদের একটা খবর দিতে চাই, আমি আবারও ইনডোরে অনুশীলন শুরু করতে যাচ্ছি’—নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন ফরাসি ডিফেন্ডার। তবে মূল দলের সঙ্গে নয়, এখনো ব্যক্তিগতভাবেই মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। বার্সার কোচ টিটো ভিলানোভা এবার বোধ হয় নতুন ডিফেন্ডার কেনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন! ইন্টারনেট। আবারও চোটগ্রস্ত পাতোগত মৌসুমে চোটের কারণে ৩০টি ম্যাচই খেলতে পারেননি। ভেবেছিলেন এবার চোট কাটিয়ে উঠে মৌসুমজুড়েই খেলবেন। কিন্তু আশাই সার, আবারও চোটের শিকার হয়েছেন এসি মিলানের ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেজান্দ্রে পাতো। অ্যাবডাক্টর পেশি ছিঁড়ে যাওয়ায় অন্তত সপ্তাহ তিনেক মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। মিলানের ওয়েবসাইটে জানানো হয়েছে এমনটাই। তবে চোটের মাত্রা ঠিক কতটুকু, সেটা এখনো নিশ্চিত করা যায়নি। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্ট্রাইকারদের একজন হলেও বারবারই চোটের ঝামেলায় বিঘ্নিত হয়েছে তাঁর উত্থান-পর্ব। আজই মাঠে গড়াতে যাচ্ছে সিরি ‘আ’, এমন সময় এই চোট মিলানের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতই। এএফপি।মদ্রিচ রিয়ালেই?শেষ পর্যন্ত ব্যাপারটার একটা সুরাহা বোধহয় হচ্ছে। লুকা মদ্রিচকে নিয়ে রিয়াল মাদ্রিদ-টটেনহামের টানাপোড়েন চলছিল বেশ কয়েক দিন থেকেই। তাঁকে কিনতে টটেনহামের দাবিটা (৪০ মিলিয়ন পাউন্ড) রিয়ালের কাছে বড্ড বেশি ঠেকছিল, সেই জন্যই এই দর-কষাকষি। মদ্রিচও রিয়ালে যেতে গররাজি নন বলেই মনে হচ্ছে, প্রথম ম্যাচে টটেনহামের হয়ে মাঠেও নামেননি তিনি। টটেনহাম কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াস মনে করছেন, যত দ্রুত মদ্রিচকে দলে ভেড়াবে রিয়াল, ততই তাদের জন্য মঙ্গল। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারকে বিক্রি করে টটেনহাম পাবে মোটা অঙ্কের টাকা। এদিকে দলবদলের বাজার শেষ হওয়ার খুব বেশি দেরিও নেই। ভিলাস-বোয়াস তো চাইবেনই সেই টাকায় নিজেদের ঘরটা ভালোমতো গোছাতে। এএফপি।