টু ক রো খ ব র
সারা বিশ্বে নিষিদ্ধ কন্তে পাতানো ম্যাচের অভিযোগে ১০ মাসের নিষেধাজ্ঞার খড়্গ পড়েছে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তের ঘাড়ে। ২০১০-১১ মৌসুমে সিয়েনার বিপক্ষে খেলায় ম্যাচ পাতানো তথ্য চেপে যাওয়ার কারণেই এ শাস্তি। তবে ১০ মাসের নিষেধাজ্ঞা এবার শুধু ইতালিতে নয়, বিশ্বজুড়েই কার্যকর। ফিফা স্পষ্ট করেই বলে দিয়েছে, এই সময়ের মধ্যে ঘরোয়া, আন্তর্জাতিক, প্রীতি ও আনুষ্ঠানিক সব ধরনের ম্যাচেই এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তার মানে কন্তে কোন ধরনের ফুটবলের সংস্রবে আসতে পারবেন না। এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করার সুযোগ অবশ্য তাঁকে দেওয়া হয়েছে। আগস্টে জুভেন্টাসের পক্ষ থেকে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। ইতালির কোর্ট অব আরবিট্রেশন এখনো অবশ্য ওটার শুনানিই করেনি। এএফপি।তাঁর সিডনি রোমাঞ্চআলেসান্দ্রো দেল পিয়েরো অস্ট্রেলিয়ায় খেলবেন, এটা পুরোনো খবর। নতুন খবর হলো, নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়ায় চলে আসছেন ইতালিয়ান ফরোয়ার্ড। সিডনি এফসিতে দুই বছরের চুক্তিতে সই করেছেন ৩৭ বছর বয়সী দেল পিয়েরো। নতুন মহাদেশ, নতুন ক্লাব- ইতালির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার বেশ উচ্ছ্বসিত, ‘অনেক আগ্রহ, স্বতঃস্ফূর্ততা, ইচ্ছাশক্তি টের পাচ্ছি আমি। আমার আর তর সইছে না, আমি এখন আমার পূর্ণ অভিষেকের জন্য প্রস্তুত।’ তাঁর আগমন উপলক্ষে সিডনিতেও উৎসাহ-উদ্দীপনার অন্ত নেই। সিডনিবাসী তাঁকে বরণ করে নিতে তৈরি। সিডনি এফসির প্রধান নির্বাহী টনি পিগান্টার কথায়, ‘এটা দারুণ যে আলেসান্দ্রো আসছে। সে এখানে আসার জন্য উদগ্রীব, দলের সঙ্গে খেলার জন্যও।’ রয়টার্স। লন্ডনে আসছেন গার্দিওলা? চার বছরের কোচিং ক্যারিয়ারে বার্সেলোনাকে পরিণত করেছেন অন্য গ্রহের দলে। গত মৌসুম শেষেই বার্সা ছেড়েছেন। নির্ভার, নিশ্চিন্ত পেপ গার্দিওলা অস্থায়ী আস্তানা গেঁড়েছেন নিউইয়র্কে। তবে একেবারেই বসে নেই, নিজের অভিজ্ঞতার ভান্ডার থেকে টোটকা দিচ্ছেন উঠতি কোচদের। ডিসেম্বরে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে একটা কর্মশালায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। গার্দিওলার বক্তৃতাও দেওয়ার কথা। সাবেক বার্সেলোনা কোচ অবশ্য নিশ্চিত করেননি লন্ডনে যাচ্ছেন কি না, তবে গেলে আর্সেন ওয়েঙ্গারকে একটা ধন্যবাদ জানাতেই পারেন। আর্সেনাল থেকে দুই বছর আগে বার্সায় পাড়ি জমিয়েছিলেন ফ্যাব্রিগাস। এই ধারায় সাম্প্রতিকতম সংযোজন অ্যালেক্স সং। ওয়েঙ্গার এটিকে দেখছেন অন্য দৃষ্টিতে, ‘বার্সেলোনা যে আমাদের খেলোয়াড় কিনছে, এটি আমাদের জন্য দারুণ এক সম্মান বটে। এটা প্রমাণ করে আমাদের খেলোয়াড়েরা সুশিক্ষিত, আর আমাদের খেলার ধরনটাও তাদের সঙ্গে যায়।’ ওয়েবসাইট।