টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাইডারকে নিয়ে ফিগোওয়েসলি স্নাইডার এবং ক্লাব ইন্টার মিলান—দুই পক্ষকেই সমস্যা মিটিয়ে ফেলার আহ্বান জানালেন লুইস ফিগো। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ঝামেলা হওয়ায় মাঠের বাইরেই কাটাতে হচ্ছে ইন্টারের ডাচ প্লে-মেকারকে। ২০১৫ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি স্নাইডারের। ইন্টার চাইছে একই বেতন-ভাতায় স্নাইডার ২০১৬ পর্যন্ত চুক্তি নবায়ন করুন। কিন্তু তাতে রাজি না হওয়ায় সাইডলাইনে জায়গা হয়েছে তাঁর। গত শুক্রবার লাৎসিওর বিপক্ষে ম্যাচে ২৩ জনের স্কোয়াডেও রাখা হয়নি তাঁকে। এটিকে ‘জটিল পরিস্থিতি’ আখ্যা দিয়ে ইন্টারের সাবেক খেলোয়াড় ফিগো মনে করেন, খেলোয়াড় এবং ক্লাব দুই পক্ষের ভালোর জন্যই সমস্যার সমাধান হওয়া দরকার। ‘আশা করি, সম্ভাব্য সবচেয়ে ভালো একটা উপায়েই সমস্যার সমাধান হবে’—বলেছেন ফিগো। ওয়েবসাইট।হ্যাম্পশায়ারে আজমলগত বছর উস্টারশায়ারে সাকিব আল হাসানের সঙ্গী ছিলেন। এবার ঠিকানা বদল করলেন এই মুহূর্তে বিশ্বের ভয়ংকরতম এই পাকিস্তানি অফ স্পিনার। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলির স্থলাভিষিক্ত হয়েছেন আজমল। তবে পাকাপাকিভাবে নয়, দুই মাসের জন্য। ৩৫ বছর বয়সী স্পিনার নিজেই নিশ্চিত করেছেন খবরটি, ‘হ্যাম্পশায়ারে নাম লিখিয়ে আমি দারুণ খুশি। ইংল্যান্ডে খেলাটা সব সময়ই উপভোগ করেছি। হ্যাম্পশায়ারকে প্রথম বিভাগে তুলে আনার জন্য নিজের মধ্যেই তাড়না বোধ করছি।’ হ্যাম্পশায়ার এ মুহূর্তে খেলছে দ্বিতীয় বিভাগে। হ্যাম্পশায়ার ম্যানেজার জাইলস স্মিথ, ক্রিকেটের যেকোনো সংস্করণেই বিশ্বের অন্যতম সেরা বোলার বলে মানেন আজমলকে। এএফপি।বাজিমাত করবে জুভরা!চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ড্রয়ের পর এখন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখকে নিয়েই চায়ের কাপে ঝড়। জুভেন্টাসের নাম সেভাবে আলোচনায় নেই। কিন্তু সবাইকে চমকে দিয়ে বাজিমাত করতে পারে ইতালিয়ান চ্যাম্পিয়নরাই। ক্লাবের কিংবদন্তি, বর্তমান পরিচালক পাভেল নেদভেদের বিশ্বাস সে রকমই। জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তের ওপর অগাধ আস্থা এই সাবেক জুভেন্টাস মিডফিল্ডারের, ‘আমাদের কন্তের ওপর আস্থা আছে। সে-ই অনভিজ্ঞদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত করতে পারে। হয়তো চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাও এনে দিতে পারে। গত বছরের স্কুডেট্টো জেতার পর আমরা উন্নতির ধারাতেই আছি।’ শেষ ষোলোয় তুরিনের দলটির প্রতিপক্ষ সেল্টিক। ওয়েবসাইট।