টু ক রো খ ব র
নিরুদ্দেশঅলিম্পিক গেমস চলাকালে সাত ক্যামেরুনিয়ান লাপাত্তা হয়েছিলেন। তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি, উল্টো আবারও নিরুদ্দেশ হওয়ার ঘটনা। কঙ্গো অলিম্পিক দলের এক জুডোকা এবং তিন কোচকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দলীয় কর্মকর্তাদের না জানিয়েই অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের আগে গেমস-পল্লি ছেড়ে গেছেন তাঁরা। কঙ্গো ক্রীড়া মন্ত্রণালয় লাপাত্তা হওয়া ওই চারজনের পরিচয় জানিয়েছে। তাঁরা হলেন, +১০০ কেজি ওজন শ্রেণীর জুডোকা সেড্রিক মানডেম্বো, বক্সিং কোচ ব্লেইজ বেকওয়া, অ্যাথলেটিকস কোচ গাই এনকিতা এবং জুডো কোচ ইবুলা মেসেঙ্গো। আর্থিক নিরাপত্তা এবং উন্নত জীবনের হাতছানির মোহে ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আফ্রিকানদের লাপাত্তা হওয়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। অ্যাথলেট এবং কর্মকর্তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি অলিম্পিকের আয়োজক কমিটি ব্রিটিশ পুলিশকে জানিয়েছে। রয়টার্স।টেরির আরেক জয়বর্ণবাদবিষয়ক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেও জয়ী জন টেরি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এক ম্যাচের নিষেধাজ্ঞা তিন মাসের জন্য স্থগিত করেছে উয়েফা। ফলে নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটি খেলতে পারবেন চেলসি অধিনায়ক। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার অ্যালেক্সি সানচেজকে ফাউল করে লাল কার্ড পান টেরি। পরে অপরাধ বিবেচনায় তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। এর এক ম্যাচ গত মৌসুমেই কাটিয়েছেন, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে। নিষেধাজ্ঞার দ্বিতীয় ম্যাচটি তাঁকে কাটাতে হবে আগামী ৩১ আগস্ট, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা সুপার কাপে। তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত। কাজেই মৌসুমের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচটিতে খেলতে বাধা নেই টেরির। রয়টার্সতদন্তে কেনিয়া১৩ থেকে একেবারে ২৮! শেয়ারবাজারের চেয়েও এ তো বড় ধস! ২০০৮ অলিম্পিকে ছয়টি সোনা, চারটি রুপা আর চারটি ব্রোঞ্জ জিতে তালিকার ১৩ নম্বরে ছিল কেনিয়া। এবার মাত্র দুটি সোনা। রুপা-ব্রোঞ্জ নয়টি। অবস্থান ২৮। ট্র্যাকে এবার কেনিয়া ভীষণভাবে ব্যর্থ। বিশেষভাবে দূর আর মাঝারি পাল্লার দৌড়ে, যেটি কেনিয়ার আসল শক্তি। অথচ কেনিয়ায় এসে অনুশীলন করে এবার অলিম্পিকে সাফল্য পেয়েছেন মো ফারাহ, স্টিফেন কিপরোটিচদের মতো ভিনদেশিরা। কেন পারলেন না কেনিয়ান অ্যাথলেটরা? সেটা খতিয়ে দেখতেই তদন্ত করবে দেশটি। কেনিয়ার ক্রীড়ামন্ত্রী ড. পল ওতুয়োমার মনে হয়েছে, স্রেফ ঢিলেমির কারণেই কেনিয়ার অ্যাথলেটরা পারেননি, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন ওরা দৌড়ানোর সময়ও গল্পগুজব করছিল। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল, ওরা যেন তাদের উগান্ডান প্রতিপক্ষকে সাহায্যই করতে চায়।’ রয়টার্স।