টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে যাবেন এভরাফেডারেশনের গণ্ডি পেরিয়ে দেশের প্রেসিডেন্টের হস্তক্ষেপ—বিশ্বকাপে ‘ফরাসি বিদ্রোহে’র ঘটনা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। আদালতপাড়া আর বাদ থাকবে কেন! জল গড়িয়ে গড়িয়ে এবার ভাসতে যাচ্ছে আদালত প্রাঙ্গণও। বিশ্বকাপের ওই কলঙ্কিত ঘটনার জন্য অধিনায়ক প্যাট্রিস এভরাকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ ম্যাচ। নিজের এই নিষেধাজ্ঞার বিপক্ষে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন এভরা। এভরার যুক্তি, বিশ্বকাপে নিকোলাস আনেলকাকে বহিষ্কার করার পর অনুশীলন বয়কট করার সিদ্ধান্তটি ছিল সর্বসম্মত। সেটার শাস্তি তিনি একা পেতে পারেন না। এদিকে ফ্রান্সের নতুন কোচ লরাঁ ব্লাঁ পাশেই দাঁড়িয়েছেন এভরাদের। খেলোয়াড়দের ওপর থেকে শাস্তি উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ আইমে জ্যাক ও খেলোয়াড়দের সংগঠন ইউএনএফপি। এএফপি।দুই পাশেই নিউজিল্যান্ড!টেস্ট ক্রিকেটে দুই প্রান্তেই নিরপেক্ষ আম্পায়ারের দাঁড়ানো শুরু হয়েছে, তাও আট বছর হয়ে গেল। কিন্তু এমন কাণ্ড এর আগে টেস্ট ক্রিকেট কখনো দেখেনি। কী? এই প্রথম কোনো টেস্টের দুই পাশেই নিরপেক্ষ দুই আম্পায়ার নির্বাচিত হলেন একই দেশ থেকে। আগামীকাল থেকে লর্ডসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের বিলি বাউডেন ও টনি হিল। স্বদেশি হিলের সঙ্গে টেস্ট পরিচালনা করার আগে রীতিমতো রোমাঞ্চ বোধ করছেন বাউডেন। তিনি এটাকে নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্যই গর্বের একটা ব্যাপার হিসেবে দেখছেন। লর্ডসে প্রথমবারের মতো টেস্ট পরিচালনা করতে নামা হিলের রোমাঞ্চটা স্বভাবতই আরও বেশি। ওয়েবসাইট।ওজনিয়াকির মন্ট্রিয়ল জয়বিশ্ব টেনিসে ভেনাস, সেরেনা কিংবা কিম ক্লাইস্টার্সের মতো পরিচিত নন ক্যারোলিন ওজনিয়াকি। হবেনই বা কী করে, এখনো যে একটিও গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা হয়নি তাঁর। তা না হোক, তবু অনেক দিন থেকেই র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকেই আছেন ওজনিয়াকি, বর্তমান র‌্যাঙ্কিংয়ে যাঁর অবস্থান দুইয়ে। গত বছর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন ইউএস ওপেনে। শিরোপাবঞ্চিত হয়েছিলেন ক্লাইস্টার্সের কাছে হেরে। আরেকটি ইউএস ওপেনের আগে যে ভালোই ফর্মে আছেন, তার প্রমাণ ভালোই দিলেন মন্ট্রিয়ল কাপ টেনিসে। পরশু ফাইনালে ৬-২, ৬-২ গেমে ভেরা জভোনারেভাকে হারিয়ে জিতলেন শিরোপা। রয়টার্স।ভারতে দৌড়াবেন সেমেনিয়াদিল্লি কমনওয়েলথ গেমসে অংশ নেবেন মহিলাদের ৮০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন কাস্টার সেমেনিয়া। ৩ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় তাঁর দৌড়ানোর কথা দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটকে উদ্ধৃত করে জানিয়েছে এক ব্রিটিশ দৈনিক। ‘আমি তালিকায় আছি। এখন শুধু তাদের (দক্ষিণ আফ্রিকা) দল ঘোষণার বাকি’—ওই পত্রিকাটিকে বলেছেন সেমেনিয়া। তবে শুধুই অংশ নেওয়ার জন্য নয়, সেমেনিয়া ভারতে আসবেন নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে। গত বছর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ১ মিনিট ৫৫.৪৫ সেকেন্ড টাইমিং করে। এরপর লিঙ্গ-বিতর্কের ঝড়। গত মাসে সবুজ সংকেত পেয়ে ট্র্যাকে নেমে প্রথম দুটি দৌড়ে সময় নিয়েছেন দুই মিনিটেরও বেশি। তবে সর্বশেষ গত রোববার আইএএএফ বার্লিন মিটে তাঁর পারফরম্যান্সটা ছিল আশা জাগানিয়া—১:৫৯.৯০। ট্র্যাকটা দ্রুতগতির হলে ভারতেই নিজের সেরা পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবেন বলে আশাবাদী ১৯ বছর বয়সী এই অ্যাথলেট। ওয়েবসাইট।