টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমেনিগের প্রত্যয়গত মৌসুমে ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে কোনো শিরোপাই জিততে পারেনি বায়ার্ন মিউনিখ। হঠাৎই দিক্ভ্রান্ত হয়ে ‘দানব’ এবার জিততে চায় বুন্দেসলিগা। রেকর্ড ২২ বার লিগ শিরোপজয়ী বায়ার্নের এবার চাওয়ার একটা তাৎপর্যও রয়েছে। বুন্দেসলিগার এবার ৫০তম মৌসুমে। মাইলফলক ছোঁয়া মৌসুমের লিগ শিরোপা তো লিগের সবচেয়ে সফল দলের হাতেই বেশি মানায়! ‘দারুণ হবে যদি আমরা বুন্দেসলিগার ৫০তম আসরের শিরোপা জিততে পারি। আর এটা জেতাই আমাদের মূল লক্ষ্য’—বলেছেন ক্লাব চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। দিন পনেরো আগে ডর্টমন্ডকে ২-১ গোলে হারিয়ে সুপারকাপ জিতে মৌসুমের শুরুটা ভালোই করেছে বায়ার্ন। দেখা যাক, লিগ শিরোপাটাও এবার তারা জেতে কিনা! এএফপি।বিশ্বকাপজয়ীর মৃত্যু১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গোলরক্ষক ফেলিক্স আর নেই। গত শুক্রবার ৭৪ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। হালকা-পাতলা শরীর, আর শূন্যে ঝাঁপিয়ে বল ঠেকানোর জন্য ‘পেপার’ নামে ডাকা হতো তাঁকে। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের ছয় ম্যাচের প্রতিটিতেই খেলেছিলেন ফেলিক্স। সর্বকালের অন্যতম সেরা এই দলের হয়ে অসাধারণ কিছু সেভও করেছিলেন, যার একটি ওই বিশ্বকাপেরই গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে। ১-০ গোলে ব্রাজিল জিতেছিল ম্যাচটি। ওই বিশ্বকাপ জয়ে তাঁর ভূমিকার কথা জানিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবার্তো বলছেন, ‘তাকে (ফেলিক্স) ছাড়া আমরা কিছুতেই টুর্নামেন্ট জিততে পারতাম না।’ ১৯৭৬ সালে অবসরের পর ফুটবল ম্যানেজার এবং গোলকিপিং কোচ হিসেবেও কাজ করেছিলেন ফেলিক্স। তিনি ফুসফুসের রোগে ভুগছিলেন। রয়টার্সফিরলেন ইতোগত নভেম্বরে বকেয়া বোনাসের দাবিতে আন্দোলনরত ফুটবলারদের নেতৃত্বে ছিলেন। ‘নেতাগিরি’র চড়া মূল্যও গুনতে হয়েছিল স্যামুয়েল ইতোকে। ক্যামেরুন ফুটবল ফেডারেশন তাঁকে আন্তর্জাতিক ফুটবল থেকে আট মাসের জন্য বহিষ্কার করেছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠে গেল। আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বে প্রথম লেগে কেপ ভার্দে আইল্যান্ডের বিপক্ষে ডাক পেয়েছেন আফ্রিকার চারবারের বর্ষসেরা ফুটবলার। ইতো মাঠে নামতে পারেন আগামী ৮ সেপ্টেম্বরের ম্যাচেই। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় নেশনস কাপে ক্যামেরুনের জায়গা নিশ্চিত হবে দুই লেগ মিলিয়ে। ক্যামেরুন ফিরতি লেগ খেলবে অক্টোবরে, ইয়াউন্ডিতে। এএফপি।