টু ক রো খ ব র
গার্দিওলাকে নিয়ে...গত মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছেড়েছিলেন। ফুটবল থেকে আপাতত দূরে সরে অবসর কাটাচ্ছেন পেপ গার্দিওলা। বার্সাকে সাফল্যের সাগরে ভাসানো এই কোচকে পেতে মুখিয়ে আছে ইউরোপের বড় ক্লাবগুলো। কিন্তু ঠিক এখনই কোচিংয়ে ফিরতে চান না বলে জানিয়ে দিয়েছেন গার্দিওলা। প্রত্যাবর্তনটা কোন ক্লাবে হবে, তা নিয়ে রয়েছে বিস্তর কল্পনা। তবে গার্দিওলার সাবেক শিষ্য রাফায়েল মার্কেজের বিশ্বাস, আর্সেনালই হবে গার্দিওলার জন্য সবচেয়ে জুতসই ক্লাব। নিউইয়র্ক রেড বুলের এই ডিফেন্ডার দুই বছর খেলেছিলেন গার্দিওলার অধীনে। রাফায়েল বলছেন, আর্সেনালের খেলার ধরনটা গার্দিওলার জন্য দারুণ উপভোগ্যই হবে। এখনই আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ছাড়ার কোনো লক্ষণ নেই, তাই গার্দিওলার গানারদের দায়িত্ব নেওয়াটা এখনো দিল্লি দূর অস্তই মনে হচ্ছে! ওয়েবসাইট।মুক্ত কোলবর্ণবাদের অভিযোগে জন টেরিকে পেতে হচ্ছে চার ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু জল গড়িয়েছিল আরও অনেক দূর। টেরির বিরুদ্ধে অভিযোগকারী অ্যান্টন ফার্ডইনান্ডকে টুইটারে রীতিমতো অশ্রাব্য গালিই দিয়েছিলেন টেরিরই চেলসি সতীর্থ অ্যাশলি কোল। টুইট করার ঘণ্টা খানেক পরই অবশ্য সেটি মুছে দেন। কিন্তু যা হওয়ার তা ততক্ষণে হয়েই গেছে। কোলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিল এফএ। শেষমেশ বেঁচেই গেলেন কোল, অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এফএর সভাপতি ডেভিড বেরনস্টেইনের কাছে। এফএর সভাপতি এরপর জানিয়েছেন, কোলকে সব অভিযোগ থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে। তাই বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের হয়ে খেলতে আপাতত বাধা নেই চেলসি ডিফেন্ডারের। রয়টার্স।ক্ষমা চাইলেন উডসইউরোপ ও আমেরিকার সেরা গলফারদের নিয়েই হয় রাইডার কাপ। গলফারদের কাছে তাই এর একটা আলাদা আবেদন আছেই। গলফ গ্রেট টাইগার উডসও অংশ নিয়েছিলেন এবারের রাইডার কাপে। কিন্তু ইউরোপের কাছেও হেরে যায় আমেরিকানরা। হারের পর উডস তাঁর দলের নবাগতদের নিয়ে বসেন রুদ্ধদ্বার বৈঠকে। দলকে জেতাতে না পারায় চার নবীনের প্রত্যেকের কাছে নাকি ব্যক্তিগতভাবে ক্ষমাও চান। অনেকেই অভিযোগ তুলেছিলেন, রাইডার কাপে আত্মনিবেদনের অভাব ছিল উডসের। এ পর্যন্ত একবারই রাইডার কাপ জিতেছেন উডস। আর এই টুর্নামেন্টে আমেরিকানরা শেষ হাসি হেসেছিল ১৯৯৯ সালে। এএফপি।মাঠের বাইরে আলভেজএমনিতেই একের পর এক চোট-আঘাতে বার্সেলোনার রক্ষণ ক্ষতবিক্ষত। পুয়োল-পিকেদের অনুপস্থিতিতে ঠেকায় পড়ে রক্ষণ সামলাতে হচ্ছে মাচেরানো-সংদের মতো মিডফিল্ডারদের। নেই কিডনি সমস্যায় ভুগতে থাকা ডিফেন্ডার এরিক আবিদালও। মড়ার ওপর খাড়ার ঘার মতো যোগ হয়েছে দানি আলভেজের চোট। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাঁ ঊরুতে টান খেয়ে প্রথমার্ধে মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল। চোটটা গুরুতরই মনে হয়েছিল তখন। এবার জানা গেছে, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই রাইটব্যাককে। সামনেই আন্তর্জাতিক ম্যাচের বিরতি, এরপর আরও এক সপ্তাহ বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ওয়েবসাইট।মেসি-ভক্ত জনসনবার্সেলোনার সঙ্গে বিশেষ একটা স্মৃতিই জড়িয়ে আছে ‘ম্যাজিক জনসন’-এর। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকেই যুক্তরাষ্ট্রের ‘ড্রিম টিম’-এর হয়ে সোনা জিতেছিলেন বাস্কেটবলে। সেই স্মৃতিকাতরতা থেকেই কি মেসি-প্রীতি? কারণ যা-ই হোক, নিজেকে লিওনেল মেসির একজন বড় ভক্ত হিসেবেই ঘোষণা করেছেন বাস্কেটবল কিংবদন্তি। রোববারের এল ক্লাসিকোতে মেসি-রোনালদো দুজনই জোড়া গোল করে উদ্ভাসিত ছিলেন স্বমহিমায়। সেই ম্যাচটা ন্যু ক্যাম্পে বসেই দেখেছেন জনসন। দেখার পর বার্সা টিভিকে মেসির প্রতি নিজের পক্ষপাতের কথাও জানিয়েছেন, ‘আমার ফেবারিট মেসিই। সে ও তার সতীর্থরা যা করে, সবই আমি ভালোবাসি। তাদের সমর্থন দিতেই আমার এখানে আসা।’ ন্যু ক্যাম্পে আসতে পেরেও নিজেকে ধন্য মনে করছেন, ‘এত ইতিহাস যেই ম্যাচের সঙ্গে জড়িত, সেখানে থাকতে পেরেই আমি খুশি।’ ওয়েবসাইট।