টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলানকে ভোলেননি ইব্রাএই মৌসুমেই এসি মিলান ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের প্যারিস সেন্ট-জার্মেইতে। ইব্রাহিমোভিচের অভাবটা ভালোই টের পাচ্ছে মিলান, নতুন মৌসুমে যে শোচনীয় দশা তাদের! তবে পেশাদারির খোলস থেকে বেরিয়ে ইব্রাহিমোভিচ জানিয়েছেন সাবেক ক্লাবের জন্য হূদয়ে বিশেষ কটা জায়গা বরাদ্দই আছে তাঁর। এমনকি ভবিষ্যতে মিলানে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি এই সুইডিশ স্ট্রাইকার, ‘আমাকে যদি আজই বেছে নিতে হয় তা হলে মিলানই সেই ক্লাব যেখানে আমি যাব। সাধারণত আমি পুরোনো দলে আর ফিরে যা-ই না, তবে মিলানে ফিরতে চাই আমি।’ স্বদেশি পত্রিকা আফতোনব্লাদেত-এর মাধ্যমে দুঃসময়ে মিলানের জন্য শুভকামনাও জানিয়েছেন ইব্রা, ‘এটা দারুণ একটা ক্লাব। আমি আশা করব, দলটা ভালো করবে ও আবার সাফল্যের ধারায় ফিরবে।’ ওয়েবসাইট।ফ্যাব্রিগাসের প্রতিজ্ঞাএল ক্লাসিকোয় ড্র করে ৮ পয়েন্টের অগ্রগামিতা ধরে রেখেছে বার্সেলোনা। তবে যারা শিরোপাটা হাতে নেওয়া হয়ে গেছে বলে এখনই স্বপ্ন দেখছে, সেস ফ্যাব্রিগাস তাদের দলে নেই। টিভি থ্রিকে দেওয়া সাক্ষাৎকারে ৮ পয়েন্টের ব্যবধান যাতে না কমে সেদিকেই জোর দিচ্ছেন বার্সা মিডফিল্ডার, ‘যদি মৌসুমের শুরুতে কেউ আমাকে এই সুবিধার কথা বলত তা হলে সেটা আমি সঙ্গে সঙ্গেই লুফে নিতাম। এটা দারুণ, এখন আমাদের এই মনোবলটা ধরে রাখতে হবে।’ এখনো দলে নিজের স্থানটা পাকা করতে পারেননি, তবে তা নিয়ে খুব উদ্বিগ্ন নন। পরিশ্রম করলে সেটার সুফল আসবে বলেই বিশ্বাস করেন লা মেসিয়ার ফসল। ওয়েবসাইট। ‘রিয়ালপন্থী’ আরাগোনেসলা লিগার সাত ম্যাচ শেষেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। যারা মনে করছে এবার লা লিগাটা রিয়ালের হাত থেকে এর মাঝেই ফসকে গেছে তাদের সঙ্গে একমত নন লুইস আরাগোনেস। এখনই তাই মাদ্রিদকে হাল না ছেড়ে দেওয়ার পরামর্শ তাঁর, ‘এখনো পয়েন্টগুলো পুনরুদ্ধারের জন্য অনেক ম্যাচ পড়ে আছে। আর মাদ্রিদের মতো একটা দলের জন্য এখনো সবকিছু শেষ হয়ে যায়নি।’ আরাগোনেস ২০০৫-০৬ মৌসুমের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন মৌসুমের অনেক দূর এগিয়ে থেকেও শেষ দিকে এসে রিয়ালকে টপকে যায় বার্সা। এবারও সে রকম কিছুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ইউরো ২০০৮ বিজয়ী স্পেন দলের কোচ। ‘হোর্তালেজার জ্ঞানী ব্যক্তির’ মন্তব্যকে হেলাফেলা আপনি করতে পারেন না। ওয়েবসাইট।