টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকার প্রতিজ্ঞাপাক্কা ৬৫ মিলিয়ন ইউরো দিয়ে তাঁকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাদ্রিদে এসে চোট আর ফর্মহীনতায় হয়ে রইলেন নিজের ছায়া। তবে দুঃসময়কে কাটিয়ে কাকা আভাস দিয়েছেন নিজের সেরা ফর্মে ফেরার। লা লিগায় এর মধ্যেই কাকার পায়ে সেই পুরোনো ঝলক, আলো ছড়িয়েছেন ইরাকের বিপক্ষে ব্রাজিলের জার্সি গায়েও। স্প্যানিশ দৈনিক মার্কাকে জানাচ্ছেন কখনোই নিজের ওপর বিশ্বাস হারাননি, ‘আমি কখনোই আগের আমিতে ফেরার আশা ছেড়ে দিইনি। এই ব্যক্তিগত পুনরুত্থানটা অনেক পরিশ্রমের পরই ধীরে ধীরে অর্জন করেছি।’ নিজের সেরা ফর্মে ফেরাটাকেও এখন শুধুই সময়ের ব্যাপার বলে মনে করছেন কাকা, ‘আমি মনে করি, গত কিছুদিন আমি বেশ উন্নতি করেছি। তবে এখানেই শেষ নয়। আমি দারুণ ফর্মে আছি, শারীরিকভাবেও ভালো বোধ করছি।’ ওয়েবসাইট। ২৪ বছর পরগ্র্যান্ড স্লাম দূরে থাক, দীর্ঘ ২৪ বছর কোনো ডব্লুটিএ শিরোপাই জিততে পারেননি কোনো ব্রিটিশ মহিলা টেনিস খেলোয়াড়। সেই অতৃপ্তি এবার ঘোচালেন হিদার ওয়াটসন। রোববার তাইওয়ানের চ্যাং কাই চেনকে ৭-৫, ৫-৭, ৭-৬ গেমে হারিয়ে জিতেছেন জাপান ওপেনের শিরোপা। গত মাসে অবশ্য শিরোপার খুব কাছাকাছি গিয়েছিলেন আরেক ব্রিটিশ লরা রবসন, কিন্তু গুয়াংঝু ওপেনের ফাইনালে স্বপ্নভঙ্গ হয় তাঁর। ডব্লুটিএ শিরোপাজয়ী সর্বশেষ ব্রিটিশ সারা গোমার জিতেছিলেন ১৯৮৮ সালে। ওয়াটসন-রবসনদের তখনো জন্মই হয়নি! গত মাসে টোকিও ওপেনে শারাপোভার সঙ্গে ম্যাচ তিন সেটে নিয়ে গিয়ে ওয়াটসন জানিয়েছিলেন তাঁর আগমনীবার্তা। রয়টার্স। মেনেজেসের উপলব্ধিঅলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ার পর ব্রাজিলজুড়ে মানো মেনেজেসের মুণ্ডপাত শুরু হয়ে যায়। দুই বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ, সেটাতে শিরোপা জয় ছাড়া অন্য যেকোনো কিছুই হবে ব্যর্থতার নামান্তর। সম্প্রতি ইরাককে হারানোর পর গলায় যেন জোর ফিরে পেয়েছেন ব্রাজিলিয়ান কোচ। গ্লোবোস্পোর্টকে বলছেন কোচদের নিয়ে সমালোচনা নতুন কিছু নয়, ‘পরিস্থিতিটা আসলেই অস্বস্তিকর। তবে এমন কোনো কোচ নেই যাঁকে কখনো না কখনো গর্দভ বলা হয়নি।’ পুরো দলকে এক সূত্রে গাঁথতে না পারার পেছনে প্রস্তুতির স্বল্পতাকে দেখালেন কারণ হিসেবে, ‘ক্লাবের খেলোয়াড়দের মেলামেশা অনেক বেশি, যেখানে অন্তরঙ্গতার কারণে অনেক কিছু হয়। কিন্তু দুটি আন্তর্জাতিক ম্যাচের ফাঁকে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে কারও সঙ্গে কারও কোনো সংস্রবই থাকে না।’ ওয়েবসাইট।