টু ক রো খ ব র
নেইমার বলেই ছাড়বেনদুই পায়ের জাদুতে বিমোহিত করে রেখেছেন ফুটবল-ভক্তদের। কিন্তু ফুটবলীয় দক্ষতার চেয়ে নেইমারের নতুন ঠিকানা কী হবে—সেটা নিয়েই আলোচনাটা বেশি হচ্ছে। একটা কোম্পানির সঙ্গে চুক্তি আছে নেইমারের। সেই কোম্পানি দাবি করেছিল সামনের বছর বার্সেলোনায় যোগ দিচ্ছেন নেইমার। কিন্তু এই স্ট্রাইকার উড়িয়ে দিচ্ছেন এমন গুজব, ‘ডিআইএসের (কোম্পানিটি) আমার সঙ্গে একটা চুক্তি আছে বটে, কিন্তু আমার জীবন নিয়ে তাদের মাথা না ঘামালেও চলবে। সিদ্ধান্তটা আমার বাবাই নেবেন। যখন আমার বা তাঁর মুখ থেকে কিছু শুনবেন, তখনই বিশ্বাস করবেন আমি ক্লাব ছেড়ে যাচ্ছি।’ তাঁকে নিয়ে অব্যাহত গুজবেও তিনি কিছুটা বিরক্ত, ‘আমি সব সময়ই বলছি আমি থাকব। আর আপনারা (সাংবাদিকেরা) বলছেন, আমি চলে যাচ্ছি। দয়া করে আমার ওপর ভরসা রাখুন।’ ওয়েবসাইট। দেল বস্কের বাজি পিরলো!ফিফা-ব্যালন ডি’অর মেসি না রোনালদোর হাতে উঠছে—এই বিতর্কে যখন বিভক্ত গোটা ফুটবল-বিশ্ব, তখন ভিসেন্তে দেল বস্কের মুখে অভিনব প্রস্তাব। স্পেন জাতীয় দলের কোচ বলছেন, বাকি সবাইকে ছাপিয়ে আন্দ্রেয়া পিরলোর মুখেই শোভা পেতে পারে শেষ হাসি। দুর্দান্ত খেলে এই মিডফিল্ডার ইতালিকে নিয়ে গিয়েছিলেন ইউরোর ফাইনালে, স্পেনের কাছে বিধ্বস্ত হয়ে অবশ্য স্বপ্নভঙ্গ ঘটে আজ্জুরিদের। জুভেন্টাসকে অপরাজিত চ্যাম্পিয়ন করতেও তাঁর ভূমিকা ভুলে গেলে চলবে না। দেল বস্কের বাজি তাই পিরলো, ‘পিরলো ব্যালন ডি’অর জিততে পারে। সে অবশ্যই একজন দাবিদার। সে একজন পরিপূর্ণ খেলোয়াড়, খেলাটা গড়তে ও শেষ করতে পারে সে।’ তবে দেল বস্কের কামনা, পুরস্কারটা যেন তাঁর স্বদেশি কারও হাতে ওঠে। ওয়েবসাইট। বার্সা সেরা নয়!এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব কোনটা? সংখ্যাগরিষ্ঠের মতটা হয়তো বার্সেলোনার দিকেই যাবে। কিন্তু দেপোর্তিভো ফরোয়ার্ড নেলসন অলিভিয়েরার মতে বার্সেলোনা মোটেই বিশ্বের সেরা ক্লাব নয়, ‘তারা সেরাদের কাতারে বটে, কিন্তু মাদ্রিদের দলটাও দারুণ। বার্সার চেয়ে তাদের খেলার ধরন একেবারেই আলাদা, কিন্তু তাদের দলটাকে গ্রেট বলতেই হবে।’ পিকে, পুয়োলরা দলে নেই, রক্ষণটাও তাই খানিকটা নড়বড়ে। কিন্তু সেটা বার্সার খেলার ওপর খুব একটা প্রভাব ফেলবে না বলেই অলিভিয়েরার ধারণা। গতকালই দেপোর্তিভোর সঙ্গে ম্যাচ ছিল বার্সার, নিজেদের ওপর চাপটা কমাতে যদি এই স্ট্রাইকার এমনটা বলে থাকেন, উল্টো না চাপে পড়ে যান! জাতিতে পর্তুগিজ, তাই হোসে মরিনহো ও ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের প্রতি একটা পক্ষপাত থাকাটাও তাই বিচিত্র নয় অলিভিয়েরার। ওয়েবসাইট।