টু ক রো খ ব র
সিএতে প্রথম নারী১০০ বছরেরও বেশি সময়ে অস্ট্রেলিয়ার পুরুষতান্ত্রিক ক্রিকেট প্রশাসন এবার দেখবে এক নারীকে। গত বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পরিচালক হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন জ্যাকুই হে। অস্ট্রেলিয়ায় ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে ক্রিকেট। আর সেই খেলাটির প্রশাসনে প্রথম কোনো নারীর আসাটা তাৎপর্যপূর্ণ ব্যাপারই। ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর জ্যাকুই হের উচ্ছ্বাস, ‘আমি খুবই গর্বিত।’ মনে করিয়ে দিয়েছেন দায়িত্বের কথাও, ‘আমি এটা নিশ্চিত করতে চাই, (সিএতে) আমিই প্রথম এবং একমাত্র নই বরং আমি অনেকজনের প্রথম।’ অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে মনোনীত হয়ে আসা ছয় বোর্ড সদস্যের সঙ্গে তিন স্বতন্ত্র সদস্যের একজন হিসেবে কাজ করবেন হে। ওয়েবসাইট।রিভালদো সমাচারগত এপ্রিলেই পা রেখেছেন চল্লিশে। এই বয়সেও খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল রিভালদোর। কিন্তু ইনজুরির সঙ্গে পেরে উঠছেন না। তাই এবার অবসর নিয়ে ভাবতে হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকাকে। ১৯৯৯ ফিফা বর্ষসেরা ফুটবলার রিভালদো এখন খেলছেন অ্যাঙ্গোলার কাবুসকর্প ক্লাবে, এই ক্লাবের হয়ে খেলতে গিয়েই পাঁজর ও কাঁধে চোট পেয়েছেন। কম করে হলেও আগামী দুই সপ্তাহ ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চলতি মৌসুমে কাবুসকর্পের হয়ে আর মাঠে নামা হচ্ছে না। তাই অনিচ্ছা সত্ত্বেও অবসর নিয়ে ভাবতে হচ্ছে। রিভালদোই তা জানিয়েছেন টুইটারে, ‘চোটের কারণে অ্যাঙ্গোলায় কার্যত আমার এই মৌসুম শেষ। আমি কি থেমে যাব নাকি আরও একটা মৌসুম খেলব, এটি নিয়ে ভাবতে হচ্ছে।’ ওয়েবসাইট।খেদিরার ভাইবড় ভাই স্যামি খেদিরার পথেই হাঁটছেন ছোট ভাই র্যানি খেদিরা। ভিএফবি স্টুটগার্টেই পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল স্যামির। বুন্দেসলিগায় স্টুটগার্টের হয়েই এবার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন র্যানি। গত পরশু স্টুটগার্টের চুক্তিতে সই করেছেন ১৮ বছরের এই তরুণ। একই ক্লাবের রিজার্ভ দলের হয়ে অবশ্য জার্মানির তৃতীয় বিভাগ লিগে ১৩টি ম্যাচ খেলেছেন র্যানি। মিডফিল্ডার র্যানি খেলেছেন জার্মানির অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলেও। এএফপি।