টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিতেই আস্থা মানচিনিরম্যানচেস্টার সিটির ইতিহাসে রবার্তো মানচিনির নাম আলাদাভাবেই লেখা থাকবে। দীর্ঘ ৪৪ বছর পর সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন যে কোচ, তাঁকে ক্লাব মনে রাখবে না এটা হতেই পারে না! অথচ মানচিনি বলছেন গত মৌসুমের শেষে নাকি তাঁর কাছে অন্য ক্লাবে পাড়ি জমানোর অনেকগুলো প্রস্তাব এসেছিল, ‘গত মৌসুমে সাত থেকে আটটি ক্লাব আমাকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সিটিকেই বেছে নিয়েছিলাম।’ এই মৌসুমে সিটি এখন শীর্ষে নেই বটে, কিন্তু বর্তমান ক্লাবে নিজেকে সুখীই ভাবেন মানচিনি, ‘এখন পরিস্থিতিটা দারুণ। এখন দলটাকে গড়ার একটা ভালো সুযোগ আছে আমাদের।’ সিটিতে দেখতে দেখতে তিনটি বছর কাটিয়ে দিলেন, গুঞ্জন আছে ফ্রেঞ্চ লিগের দল মোনাকো হতে পারে তাঁর পরবর্তী ঠিকানা। কিন্তু মানচিনি আভাস দিয়েছেন আরও বেশ কিছুদিন থাকছেন এই ক্লাবেই, ‘আমি এখানে তিন বছর ভালোই কাজ করেছি। আগামী পাঁচ বছরের জন্য আমি চুক্তি সই করেছি, কারণ এ দলটার ওপর আমার আস্থা আছে।’ ওয়েবসাইট। খেদ নেই দেল পিয়েরোরদীর্ঘ ১৯ বছর কাটিয়েছেন জুভেন্টাসে, ইতালিয়ান ক্লাবে কিংবদন্তির মর্যাদাই পান আলেসান্দ্রো দেল পিয়েরো। অথচ এই মৌসুমে জুভেন্টাস ছেড়ে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। অনেকেই বলছেন ক্যারিয়ারের সায়াহ্নে এসে এই দলবদল না করলেও পারতেন এই প্লে-মেকার। এমনকি জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচে আবেগঢালা বিদায়ী সংবর্ধনা পেয়েছিলেন। সবকিছুর পরও এই সিদ্ধান্ত নিয়ে কোনো খেদ নেই দেল পিয়েরোর, ‘তুরিনে আমার শেষ ম্যাচে যা হয়েছে সেটা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। আমি আর কোনো বিতর্কের মাঝে থাকতে চাই না। আমি যা করেছি তা নিয়ে আমি খুশি। কোনো অনুতাপও নেই আমার। সিদ্ধান্তগুলোকে আপনার সম্মান করতেই হবে। আর বর্তমানকেই গোনায় ধরবেন, অতীতকে নয়।’ ওয়েবসাইট। টেরি-স্তুতিবর্ণবাদের অভিযোগে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন চেলসি অধিনায়ক জন টেরি। পোড়-খাওয়া এই ডিফেন্ডার না থাকায় চেলসি রক্ষণে খানিকটা হলেও যে ফাটল ধরেছে সেটা গত দুই ম্যাচে ৭ গোল হজম করা থেকেই বোঝা যায়। চেলসি কোচ রবার্তো ডি মাত্তেও স্বীকার করলেন টেরির অনুপস্থিতি ভোগাচ্ছে তাঁর দলকে, ‘অবশ্যই সে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্য যারা এখন খেলছে তারা দারুণ করছে, কিন্তু বলতেই হবে টেরির অভাব আমরা টের পাচ্ছি। গত কয়েকটা ম্যাচে আমরা মৌসুমের শুরুর চেয়ে বেশ কিছু গোল বেশি হজম করেছি।’ রক্ষণের দুর্বলতার জন্য খেলোয়াড়দের ব্যক্তিগত ভুলগুলোকেই অবশ্য ডি মাত্তেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আর এক ম্যাচ পরেই টেরি ফিরছেন, মাত্তেওর কপালের ভাঁজ তখন নিশ্চিতই অনেকটা কমবে নিশ্চিত। রয়টার্স।