টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনেও বোল্ট নয়নাভিরাম সমুদ্রসৈকত, সঙ্গে সুস্বাদু সামুদ্রিক খাবার চেখে দেখার হাতছানি। আর সেটা যদি হয় বোল্টের দেশে, তবে তো কথাই নেই! লন্ডনের অতিমানবীয় কীর্তির পর জ্যামাইকার প্রতি পর্যটকদের আকর্ষণ এখন তুঙ্গে। ২০১০ সালে জ্যামাইকার পর্যটনশিল্পের প্রসারে তিনটি ভিডিওচিত্রে মডেল হয়েছিলেন বোল্ট। তখন থেকেই পর্যটকেরা হুমড়ি খেয়ে পড়ছে এই চোখ জুড়ানো ক্যারিবীয় দেশটাতে। বোল্টের এলাকা ট্রেলাউনিও রাতারাতি হয়ে উঠেছে সরগরম। ২০১০ সালে নাকি প্রায় ১৯ লাখ ২২ হাজার পর্যটক ভ্রমণ করে গেছে জ্যামাইকায়। এ বছর সেটার হার আরও বেশি হবে নিশ্চিত করেই বলা যায়। শত হলেও রথ দেখা আর কলা বেচার এমন লোভনীয় সুযোগ কি হাতছাড়া করা যায়? ওয়েবসাইট। সাহারার নতুন প্রকল্প অলিম্পিকে প্রাপ্তির খাতায় যোগ হয়েছে ছয়-ছয়টি পদক। ভারতের এই সাফল্যের নেপথ্যে সাহারা গ্রুপ কিছুটা কৃতিত্ব দাবি করতেই পারে। তারা যে পাঁচজন পদক বিজয়ীকেই আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করেছে! সব মিলিয়ে ভারতের ৪০ জন অ্যাথলেটই সরাসরি সাহারার অর্থানুকূল্য পেয়ে আসছে। এই আর্থিক প্রণোদনার ব্যাপ্তি এবার আরও বাড়াতে চায় সাহারা। সরকারি ফেডারেশনের মাধ্যমে নয়, বরং নিজেরাই একটা অলিম্পিক সেন্টার খুলতে চায় তারা। সাহারার প্রধান সুব্রত রায় বলছেন, তাঁরা রিওতে আরও ভালো ফলকেই এখন থেকে অভীষ্ট লক্ষ্য করছেন। তবে সবগুলোয় নয়, সম্ভাবনাময় খেলাগুলোতেই মনোযোগটা নিবদ্ধ থাকবে সাহারার। প্রায় ২০০ অ্যাথলেট নিবিড়ভাবে অনুশীলন করতে পারবেন এই সেন্টারে। ওয়েবসাইট।ব্লেকের প্রত্যয়ট্র্যাকে প্রতিদ্বন্দ্বী হলেও বাইরে দুজন হরিহর আত্মা। উসাইন বোল্টকে এখনো ছাড়িয়ে যেতে পারেননি ইয়োহান ব্লেক, তবে বিশ্বাস করেন, একদিন ঠিকই পারবেন। আর ব্লেক সেটা করতে চান ২০১৬ রিও অলিম্পিকেই। জ্যামাইকান সতীর্থকে অলিম্পিক ট্রায়ালে হারিয়েছিলেন, আর সেটাই ব্লেককে দিয়েছে অফুরান আত্মবিশ্বাসের রসদ। লন্ডনে চোটের সমস্যায় কিছুটা ভুগছিলেন বোল্ট, কিন্তু শেষ হাসিটা ঠিকই হেসেছে। সেজন্য বোল্টের প্রশস্তিতে মুখর হয়েছেন ব্লেক। এ মুহূর্তে বেশ কয়েকজন দৌড়বিদই আছেন পাদপ্রদীপে, কিন্তু তাঁদের কেউই বড় হুমকি হয়ে উঠতে পারবেন না বলেই মনে করছেন ব্লেক। ওয়েবসাইট।