টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদ্রিয়ানোর সুযোগক্ষয়ে আসা ক্যারিয়ারকে উজ্জীবিত করার আরও একটি সুযোগ পাচ্ছেন ইন্টার মিলান ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার আদ্রিয়ানো। ম্যাচ খেলার মতো ফিট নন বলে করিন্থিয়ানস থেকে গত মার্চে বিতাড়িত এই স্ট্রাইকারের সঙ্গে চলতি মৌসুমের জন্য চুক্তি করেছে তাঁর পুরোনো ক্লাব ফ্লামেঙ্গো। ভালো করতে পারলে চুক্তি বাড়ানোর সুযোগ পাবেন ২০০৪ কোপা আমেরিকায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ২০০৪-০৫ মৌসুমে ইন্টারের হয়েও দুর্দান্ত খেলেছিলেন। কিন্তু এরপরই পথ হারিয়ে ফেলেন আদ্রিয়ানো। ফ্লামেঙ্গোর এই সুযোগটাকে কীভাবে আদ্রিয়ানো কাজে লাগান, এখন এটাই দেখার।লক্ষ্মণ-গ্যালারিআন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৬ বছর। তা ছাড়া ভারতের টেস্ট সাফল্যে তাঁর যে অবদান, তাতে সম্মানটা ভিভিএস লক্ষ্মণের পাওনাই ছিল। রাজ্যের প্রিয় ক্রিকেটারকে প্রাপ্য সম্মানটা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) দিল নগদই। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের উত্তর প্যাভিলিয়নের নামকরণ করা হয়েছে, ‘ভিভিএস লক্ষ্মণ প্যাভিলিয়ন’। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও গত শনিবার হুট করেই অবসরের ঘোষণা দেন ‘ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ’। তাঁর বিদায়ী সংবাদ সম্মেলনেই এইচসিএ সচিব এম ভি শ্রীধর স্টেডিয়ামের উত্তর গ্যালারিটি লক্ষ্মণের নামে নামকরণের ঘোষণা দেন। সেই অনুযায়ী গতকাল হায়দরাবাদে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে ভিভিএস লক্ষ্মণ স্ট্যান্ডে বসেই খেলা দেখেছে অনেক দর্শক। দক্ষিণ প্যাভিলিয়নের নামকরণ হয়েছে সাবেক টেস্ট ক্রিকেটার শিবলাল যাদবের নামে। লক্ষ্মণের একটা মূর্তি বসানোরও পরিকল্পনা করেছে এইচসিএ। ওয়েবসাইট।কারণ হূদেরাগফ্লাইওয়েট, ব্যান্টামওয়েট ও ফিদারওয়েট মিলিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার জনি তাপিয়া ৪৫ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন গত ২৭ মে। তবে নিউ মেক্সিকোর আলবুর্কাকে ঘটা তাঁর মৃত্যুর কারণটি ছিল অজ্ঞাত। ময়নাতদন্তের পর গত বুধবার প্রকাশিত রিপোর্টে জানা গেছে হূদেরাগই তাঁর মৃত্যুর কারণ। তাঁর মৃত্যুর সঙ্গে কেউ কেউ অবৈধ ড্রাগের কোনো সম্পর্ক খুঁজছিলেন। তাপিয়ার অস্বাভাবিক মৃত্যু না হলেও হয়েছিল তাঁর মা-বাবার। তিনি মায়ের গর্ভে থাকতেই খুন হন তাঁর বাবা। আর তাঁর বয়স যখন আট বছর, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল মাকে। রয়টার্স।বোল্ট-ব্লেকের জন্য অপেক্ষাউসাইন বোল্টের সঙ্গে আসাফা পাওয়েল, টাইসন গে কিংবা জাস্টিন গ্যাটলিন নয়, ব্যক্তিগত দ্বৈরথ এখন চলতে পারে বোল্টেরই স্বদেশি জ্যামাইকান ইয়োহান ব্লেকের সঙ্গে। তবে যাঁরা ট্র্যাকে এই দুই জ্যামাইকানের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছেন, তাঁদের জন্য দুঃসংবাদ—এই মৌসুমে আর মুখোমুখি হচ্ছেন না বোল্ট-ব্লেক। ব্লেকের ম্যানেজার কুবি সিগোবিনই জানিয়েছেন এটা। কাল রাতে ডায়মন্ড লিগের লুসান মিটে ২০০ মিটারে অংশ নেওয়ার কথা ছিল বোল্টের। দুজনের লড়াইটা হতে পারত এখানেই। কিন্তু লুসানে ব্লেক দৌড়াবেন ১০০ মিটারে। ৩০ আগস্ট ও ৭ সেপ্টেম্বর জুরিখ ও ব্রাসেলসের মিটেও দুজনের আলাদা দুই ইভেন্টে দৌড়ানোর কথা। এএফপি।