টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রগবাকে নিয়েআর্সেনালের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন রবিন ফন পার্সি। পার্সিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বেচে দিয়ে তাঁর অভাবটা ভালোই টের পাচ্ছেন আর্সেন ওয়েঙ্গার। নতুন মৌসুমে তিন ম্যাচে গানারদের গোল যে মাত্র দুটি! জনশ্রুতি আছে, এই গোলখরা কাটাতে মরিয়া ওয়েঙ্গার দিদিয়ের দ্রগবাকে আনতে চাইছেন। চেলসি ছাড়ার পর চীনের সাংহাই শেনহুয়া দ্রগবার নতুন ঠিকানা, তবে ইউরোপের অনেক ক্লাবের নজর এখনো আছে তাঁর ওপর। ওয়েঙ্গার অবশ্য শিগগিরই দ্রগবাকে দলে টানার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, ‘এ মুহূর্তে না। সে মাত্র ইংল্যান্ড ছেড়েছে। আমি এখন তার সম্পর্কে কিছু বলতে পারছি না, কারণ তার কথাবার্তা পুরোপুরি ভিন্ন।’ কদিন আগে রিয়াল মাদ্রিদকে জড়িয়ে দ্রগবা প্রসঙ্গ উঠেছিল, কিন্তু এখনই চীন ছাড়বেন না বলেই জানিয়েছেন দ্রগবা। সে জন্যই কি ওয়েঙ্গার হাল ছেড়ে দিয়েছেন? ওয়েবসাইট।বিদায় বললেন টাফি১৯৯৯ সালে অভিষেকের পর বেশ কয়েক বছর কিউই বোলিংয়ের অন্যতম অস্ত্র ছিলেন। চোটের কারণে ২০১০ সালে বাদ পড়েছিলেন দল থেকে। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন কিউই পেসার ড্যারিল টাফি। ৩৪ বছর বয়সী এই পেসার চোটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, ‘বেশ কিছুদিন ধরে চোটে ভুগতে হচ্ছে আমাকে, সবকিছু মিলিয়ে আবার ফেরাটা এখন অনেক কঠিন। ক্রিকেট নিয়ে আমার সবচেয়ে বড় আফসোস হলো, যতটা সময় চেয়েছিলাম, ততটা সময় আমি মাঠে থাকতে পারিনি। তবে এটা খেলারই অবিচ্ছেদ্য অংশ।’ নিউজিল্যান্ডের হয়ে ২৬ টেস্টে ৭৭টি উইকেট নিয়েছেন টাফি, ৯৪টি ওয়ানডেতে নিয়েছেন ১১০ উইকেট। ওয়েবসাইট।ফ্যালকাওয়ে মুগ্ধ ক্যাপেলো লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবল-বিশ্বে এ যেন এক অন্তহীন বিতর্কের খোরাক। লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলোর পক্ষপাতটা মেসির দিকেই। তবে আরও একজনকে মনে ধরেছে তাঁর—অ্যাটলেটিকো মাদ্রিদের কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে অনেক বড় বড় ফুটবলারকেই দীক্ষা দিয়েছেন, অনেকের খেলাই দেখেছেন। এর মধ্যেও মেসি-ফ্যালকাওকে বেছে নিচ্ছেন আলাদাভাবে, ‘জুভেন্টাসের কোচ থাকার সময় হুয়ান গাম্পার ট্রফিতে মেসি আমাকে মুগ্ধ করেছিল, আর তার মতো কেউ যদি মুগ্ধতা ছড়ায়, সে রাদামেল ফ্যালকাও। অসাধারণ স্ট্রাইকার সে, এই মুহূর্তে সেই সেরা।’ এই মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপে হ্যাটট্রিক করে উড়িয়ে দিলেন চ্যাম্পিয়নস লিগ বিজয়ী চেলসিকে, লা লিগার দুই ম্যাচে করলেন ৩ গোল, বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও চিলির বিপক্ষে দুই ম্যাচে একটি করে গোল করলেন। ফ্যালকাও তো আসলেই দুর্দান্ত! ওয়েবসাইট। জিজুই হ্যাজার্ডের আদর্শএ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে নজরকাড়া নবাগত খেলোয়াড় তিনি। চেলসির হয়ে মাঠ কাঁপানো এডিন হ্যাজার্ড অবশ্য আদর্শ মানেন কিংবদন্তি জিনেদিন জিদানকে। জিদানের মতো প্লে-মেকারের ভূমিকায় খেলতেই পছন্দ করেন হ্যাজার্ড—যাকে বলে আদর্শ ১০ নম্বর। জিজুও একসময় তাঁকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছিলেন। রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর জিজু তো বলেইছিলেন সুযোগ পেলে চোখ বন্ধ করে হ্যাজার্ডকে দলে নেবেন। সেটা হয়নি বটে, তবে জিজু যেন হ্যাজার্ডের কাছে ধ্রুবতারা, ‘তিনি ছিলেন আমার রোল মডেল। আমি সব সময় তাঁর মতো খেলতে চেয়েছি। ১০ নম্বর জার্সি আমার বরাবরই প্রিয়, কারণ জিদানও এটা পরতেন।’ ওয়েবসাইট।