টু ক রো খ ব র
আবেগাপ্লুত রোনালদিনহোঅ্যাটলেটিকো মিনেইরোর হয়ে রোনালদিনহোর পায়ে দেখা যাচ্ছে পুরোনো ঝলক। ব্রাজিলের এই ক্লাবে সময়টা ভালোই কাটছে ব্রাজিলিয়ান প্লে-মেকারের। রোববার গ্রেমিওর সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচটাও তাঁর মিনেইরোপ্রীতি আরও বাড়িয়ে দিতে পারে। রোনালদিনহোর মা মিগুয়েলিনা ক্যানসার থেকে ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন। দলের সমর্থকেরা রোনালদিনহোর এই দুঃসময়ে তাঁর পাশেই আছেন। খেলা শেষ হওয়ার পর বিশাল এক ব্যানার উঁচিয়ে ধরে সমর্থকেরা রোনালদিনহোর প্রতি তাঁদের সহমর্মিতা প্রকাশ করেছেন। রোনালদিনহোর মায়ের ছবিসংবলিত ওই ব্যানারে লেখা ছিল, ‘ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো।’ স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন ৩২ বছর বয়সী ফিফার সাবেক বর্ষসেরা খেলোয়াড়। ম্যাচ শেষে দেখা গেল সেটারই বহিঃপ্রকাশ, ‘তাদের এই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আমিও তাদের জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গোলটা পাইনি।’ ওয়েবসাইট।রাউলের জোড়া গোলস্পেন থেকে জার্মানি হয়ে কাতার। ক্লাব ও দেশ বদলে গেলেও বদলায়নি রাউল গঞ্জালেসের গোল করার অভ্যাস। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা পরশু পেলেন জোড়া গোল। জোড়া গোল পেয়েছেন তাঁর সতীর্থ সেনেগালিজ স্ট্রাইকার মামাদু দিয়াংও। ফল, কাতার স্পোর্টস ক্লাবের বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়ন আল সাদের ৫-২ গোলের জয়। আল সাদের হয়ে কাতার স্টারস লিগে এটা ছিল রাউলের দ্বিতীয় ম্যাচ। জার্মানির শালকে জিরো ফোর থেকে এই মৌসুমেই আল সাদে এসেছেন স্প্যানিশ সাবেক এই স্ট্রাইকার। ওয়েবসাইট। বিদ্রোহবিদ্রোহের আগুন ঝলছে জেনিত সেন্ট পিটার্সবার্গে। হাল্ক ও অ্যাক্সেল উইটসেলের সঙ্গে চুক্তি করার পর থেকেই। ১০ কোটি ইউরো দিয়ে হাল্ক ও উইটসেলকে কেনাটা মানতে পারেননি রুশ ক্লাবটির সিনিয়র খেলোয়াড়েরা। এত দিনের ক্ষোভ পরশু ডেনিসভের মুখে যেন আগুনের হলকা ছড়াল। লিগের সর্বোচ্চ গোলদাতা আলেক্সান্দার কেরজাকভ ও রাশিয়ার নতুন অধিনায়ক ইগর ডেনিসভ অনুশীলন বর্জন তো করেছেনই, মাঠে নামতেই অস্বীকৃতি জানিয়েছেন। ডেনিসভের কথা, মেসি-রোনালদো হলে না হয় কথা ছিল। কিন্তু কোথাকার কোন হাল্ক-উইটসেল কেন তাঁদের চেয়ে বেশি পারিশ্রমিক পাবেন? টাকা ছাড়াও সম্মানেরও তো একটা ব্যাপার থাকে। রাতে ডেনিসভ ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারছেন না! এএফপি।