টু ক রো খ ব র
গ্যালাক্সিতে ল্যাম্পার্ডএ মাসের শুরুতেই লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে বিদায় জানিয়েছেন ডেভিড বেকহাম। বাতাসে গুঞ্জন, বেকহামের শূন্যতা পূরণ করতে যাচ্ছেন স্বদেশি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বয়স ৩৪, চেলসিতে অনিয়মিত হয়ে পড়েছেন। তার ওপর চোটের কবলে পড়ে ল্যাম্পার্ড হারিয়েছেন আগের সেই দুর্দান্ত ফর্মও। এর মধ্যেই চেলসি ঘোষণা দিয়েছে মৌসুম শেষে এই মিডফিল্ডারের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না তারা। স্ট্যামফোর্ড ব্রিজ থেকে তাই বিদায় নিতে হবে সামনের মৌসুমেই। শোনা যাচ্ছে, সপ্তাহে ১ লাখ ৩০ হাজার পাউন্ডের লোভনীয় বেতন নাকি তাঁকে সেধেছে এলএ গ্যালাক্সি। আজ অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামলে চেলসি মিডফিল্ডার একটি মাইলফলকও ছুঁয়ে ফেলবেন। প্রিমিয়ার লিগে এটা হবে তাঁর ৫০০তম ম্যাচ! ওয়েবসাইট।স্পেনই শেষ দেল বস্কের২০০৮ সালে দায়িত্ব নিয়েছেন স্পেন জাতীয় দলের। বর্তমান চুক্তি অনুযায়ী ক্যাসিয়াস-জাভি-ইনিয়েস্তাদের সঙ্গে আছেন ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত। এরপর স্পেনের সঙ্গে চুক্তি নবায়ন হবে কি না, কিংবা দেল বস্কও নতুন চুক্তি করবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে এখনই একটা ব্যাপার বলে দেওয়া যায়, স্পেনের জাতীয় দল ছাড়ার পর ক্লাব কোচিংয়ে ফেরার ইচ্ছা নেই তাঁর। স্প্যানিশ এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ ও ইউরো—ত্রিমুকুটজয়ী একমাত্র কোচ দেল বস্ক পরিষ্কার জানিয়ে দিলেন, ‘(স্পেনের) জাতীয় দলেই শেষ হবে আমার কোচিং ক্যারিয়ার।’ ১৯৯৯-২০০০ এবং ২০০১-০২ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন দেল বস্ক। ওয়েবসাইট।কিউপিআরে আনেলকা?এই বছরের প্রথম দিনটিতেই ইউরোপ ছেড়ে আস্তানা গাড়েন চীনে। শেনহুয়ায় নাম লেখানোর পর নিকোলাস আনেলকার সঙ্গে যোগ দেন সাবেক চেলসি সতীর্থ দিদিয়ের দ্রগবাও। কিন্তু চীনে আর মন টিকছে না এই ফরাসি স্ট্রাইকারের। আবার ফিরে আসতে চাইছেন ইউরোপে। ইংলিশ ক্লাব কিউপিআর নাকি তাঁকে নিতে আগ্রহী। এই মুহূর্তে অবনমন অঞ্চলে খাবি খাচ্ছে কিউপিআর। কিছুদিন আগেই দলটির দায়িত্ব নেওয়া হ্যারি রেডন্যাপ এখন আনেলকার অভিজ্ঞতার শরন চাইছেন। জানুয়ারিতেই হয়তো ইংল্যান্ডে দেখা যাবে এই সাবেক চেলসি ও সিটি স্ট্রাইকারকে। চীনের ক্লাবের হয়ে সপ্তাহে তিন লাখ পাউন্ড পেতেন আনেলকা। কিউপিআরের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বনিবনা হলেই নাকি পাকাপাকি হয়ে যাবে সবকিছু। রয়টার্স। ইন্টার ছাড়ছেন স্নাইডারবাতাসে গুঞ্জন। দলবদলের এই জানুযারি প্রান্তিকেই ইন্টার ছাড়ছেন ওয়েসলি স্নাইডার। তাঁর সম্ভাব্য ঠিকানা হিসেবে একাধিক দলের নাম শোনা যাচ্ছে। স্নাইডার ঠিক কোথায় যাচ্ছেন সেটা ‘নিশ্চিত’ নয়। তবে তাঁর সম্ভাব্য দলবদলের খবরটা নিশ্চিত করেছেন স্নাইডারের সহধর্মিণী ইয়োলান্থা, ‘আমরা মিলান ছেড়ে যাচ্ছি। জানুয়ারি মাসের শুরুর দিকেই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। আমাদের গন্তব্য? আমাদের পরিবারের জন্য আদর্শ জায়গা খুঁজছি আমরা।’ উল্লেখ্য, চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ইন্টারের ম্যাচে প্রায়ই বেঞ্চে থাকছেন গত বিশ্বকাপ আলোকিত করা নায়ক। ওয়েবসাইট।