টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকন ইন্টারেরই!মাইকনের ইন্টার মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া আবার অনিশ্চয়তার জালে বন্দী। ইতালিয়ান চ্যানেল স্কাই স্পোর্টস ২৪-কে তাঁর এজেন্ট আন্তোনিও কালিয়েন্দো বলেছেন, অবস্থার পরিবর্তন না হলে মাইকন ইতালিতেই থেকে যাবেন, ‘যদি সবকিছু একই থাকে, আমার বিশ্বাস, সে ইতালিতেই থেকে যাবে।’ পরশু স্প্যানিশ পত্রিকা মার্কা দাবি করে, মাইকনের জন্য ২২ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে রিয়াল। ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে একান্তই যদি পেতে যায় রিয়াল, তবে গত মৌসুমে ট্রেবলজয়ী ইন্টার মিলানের দাবি অনুযায়ী, ৩০ মিলিয়ন ইউরোই গুনতে হবে।পালের্মো বোকাতেই২০০৪ থেকে বোকা জুনিয়র্সে খেলা মার্টিন পালের্মোর বয়স এখন ৩৬। দীর্ঘ ছয় বছর ধরে যে ক্লাবটিকে ঘরবাড়ি করে নিয়েছেন, ক্যারিয়ারের শেষ বেলায় এসে সেই বোকা জুনিয়র্স ছাড়তে পারেন মার্টিন পালের্মো! পালের্মো খুব করেই চেয়েছিলেন শেষ মৌসুমটি বোকাতেই থেকে যেতে। ক্লাব কর্তৃপক্ষও তাঁর আশা পূরণ করেছে। ম্যারাডোনার আশীর্বাদে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে গোল করা পালের্মো আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন বোকা জুনিয়র্সে। পালের্মো মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমেকেও বোকায় পাবেন এই সময়ে। কারণ রিকেলমের সঙ্গেও এক বছরের চুক্তি করেছে বোকা জুনিয়র্স। ওয়েবসাইট।২৭ ম্যাচ নিষিদ্ধলাল কার্ড দিয়েছে বলেই রেফারিকে গলা চেপে ধরা! শাস্তিটাও নগদই পেয়েছেন চিলির দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলা প্যারাগুইয়ান ডিফেন্ডার হোসে পেদ্রোসো। গর্হিত এই অপরাধে ২৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। দেপোর্তেস কনসেপশনের এক খেলোয়াড়কে বিপজ্জনক চার্জ করায় রেঞ্জার্সের হোসে পেদ্রোসোকে লাল কার্ড দেখান রেফারি মার্সেলো মিরান্ডা। সতীর্থদের বাধা টপকে ক্ষিপ্ত পেদ্রোসো হাত দিয়ে গলা চেপে ধরেন রেফারির। যে অপরাধ তিনি করেছেন সে জন্য ২০ ম্যাচ, রেফারির ওপর আক্রমণ করার জন্য ৫ ম্যাচ এবং বাকি ২ ম্যাচের নিষেধাজ্ঞা লাল কার্ডের কারণে। এএফপি।