টু ক রো খ ব র
ব্র্যাডলি থাকছেনআরও চার বছর যুক্তরাষ্ট্র ফুটবল দলেরই কোচ থাকছেন বব ব্র্যাডলি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে চুক্তি নবায়নের কথা সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। ব্র্যাডলি অ্যাস্টন ভিলা কিংবা ফুলহামে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। তিনি নিজেও ইংলিশ প্রিমিয়ার লিগে কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে চার বছরের সম্পর্কটা আরও চার বছর বাড়িয়ে নিলেন। এএফপি।ফিরলেন নিস্টলরয়হামবুর্গের হয়ে নতুন মৌসুমের শুরুটা হয়েছে দুর্দান্ত। তিন ম্যাচে ৬ গোলের এই পারফরম্যান্সই রুদ ফন নিস্টলরয়কে ফিরিয়ে আনল জাতীয় দলে। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে হল্যান্ডের ইউরো বাছাইপর্বে প্রথম দুই ম্যাচের দলে। সান মারিনো ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে নিস্টলরয় দলে ফিরলেন আসলে ভাগ্যের পরশ নিয়েও। রবিন ফন পার্সি ইনজুরির কারণে ছিটকে গেছেন। ২০০৮ সালে অবসর নেওয়া নিস্টলরয় গত বিশ্বকাপে ফিরতে চেয়েছিলেন। যদিও কোচ সেই চাওয়াটাকে পাত্তা দেননি। ওয়েবসাইট।মরিয়েন্তেসের অবসরঅবসরের ঘোষণা দিলেন সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ তারকা ফার্নান্দো মরিয়েন্তেস। ‘সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ১৭টি বছর কাটিয়ে দেওয়ার পর এবার পরিবারকে আরেকটু সময় দিতে চাই’—ক্লাব ফুটবল থেকেও সরে যাওয়ার ঘোষণাটি এভাবেই দিয়েছেন এই ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। ক্যারিয়ারের সেরা সময়ে খেলেছেন রিয়ালের হয়ে। সেরা সময় পেরিয়ে গিয়েছিলেন মোনাকোতে। ২০০৪ সালে ৯ গোল করে মোনাকোকে তুলে এনেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। গত পাঁচ বছর লিভারপুল, ভ্যালেন্সিয়া, মার্শেইতে বড় নিষ্প্রভ সময় কেটেছে। সেই সময়টাও এবার শেষ করে দিলেন স্পেনের হয়ে ৪৭ ম্যাচে ২৭ গোল করা এই স্ট্রাইকার। এএফপি।