টু ক রো খ ব র
মেসি সেরাবিশ্বকাপটা ভালো-মন্দ মিলিয়ে গেছে তাঁর। ভালো খেলেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন; তবে বিশ্বকাপে গোল পাননি একটিও। তাতে কী? বিশ্বকাপে যাওয়ার আগে বার্সেলোনাকে স্প্যানিশ লিগ জিতিয়েছেন। বার্সা যে এক বছরে রেকর্ড ছয়টি শিরোপা জিতল, তাও মেসি-জাদুতেই। এর পুরস্কারও পেয়েছেন আর্জেন্টাইন তারকা। ফুটবল ওয়েবসাইট গোল ডট কমের পাঠকদের ভোটে পেয়েছেন সেরার স্বীকৃতি। ১ লাখ ৩১ হাজার পাঠকের ভোটে দ্বিতীয় ওয়েসলি স্নাইডার পেয়েছেন তাঁর চেয়ে ২ হাজার ভোট কম। ওয়েবসাইট।গ্যাটলিনের উন্নতি১০ সেকেন্ডের নিচেও ১০০ মিটার দৌড়েছেন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর অবশ্য এটা আর পারেননি জাস্টিন গ্যাটলিন। শিগগিরই হয়তো পারবেন ২০০৪ অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের সোনাজয়ী মার্কিন স্প্রিন্টার। ক্রমেই যে উন্নতি হচ্ছে তাঁর। ‘নতুন জীবন’-এ প্রথম দুটি মিট ১০.২৪ ও ১০.১৭ সেকেন্ডে জেতার পর পরশু ইতালির রোভেরিতোতে সময় নিয়েছেন ১০.০৯ সেকেন্ড। জ্যামাইকান ইয়োহান ব্লেকের (১০.০৬ সেকেন্ড) পর দৌড় শেষ করা গ্যাটলিন জিততে না পারার কারণ হিসেবে বলেছেন দুটি ফলস স্টার্টে মনোযোগে চিড় ধরাকে। আগামীকাল পাদুয়া মিটেই টাইমিংটা ১০ সেকেন্ডের নিচে চলে আসবে বলে ঘোষণাও দিয়ে রেখেছেন। এএফপি, রয়টার্স।বালাকই জয়ীফিলিপ লামের সঙ্গে অধিনায়কত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত বালাকই জয়ী। চোটের রেশ কাটিয়ে জাতীয় দলে ফিরলেই অধিনায়কত্ব ফিরে পাবেন মাইকেল বালাক। দীর্ঘদিন ধরেই জার্মানিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। বালাক চোটের কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়লে কোচ জোয়াকিম লো বিকল্প হিসেবে অধিনায়কত্ব তুলে দেন ২৬ বছর বয়সী লামের কাঁধে। এই লামই বিশ্বকাপ চলাকালে বলে বসেন, নেতৃত্বটা উপভোগ করছেন এবং এটা স্বেচ্ছায় কারও হাতে তুলে দেওয়ার কোনো ইচ্ছেই নেই তাঁর! তবে গত পরশু জার্মানির কোচ জোয়াকিম লো জানিয়ে দিলেন, ‘ওর (বালাক) সঙ্গে ব্যক্তিগত আলোচনা করেছি। সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলের অধিনায়কত্বটা চালিয়ে যাবে বালাকই।’ রয়টার্স।