টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় ব্রাজিল!ইউরোপভিত্তিক ফুটবলারদের নিয়ে বার্সেলোনায় ক্যাম্প করার কথা আগেই জানিয়েছিলেন ব্রাজিল কোচ মানো মেনেজেস। ২২ জন ফুটবলারকে নিয়ে ছয় দিনব্যাপী সেই ক্যাম্প শুরু হয়ে গেল গতকাল। ক্যাম্প না বলে মেনেজেস একে বলতে চাইছেন ‘সম্মিলনী’। আর এই সম্মিলনীর প্রাথমিক উদ্দেশ্য ‘খেলোয়াড়দের ভালোভাবে জানা।’ ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ চলছে বলে দেশে খেলা ফুটবলারদের এই ক্যাম্পে ডাকা হয়নি। গত মঙ্গলবার বার্সেলোনার ‘বি’ দলের সঙ্গে প্রীতি ম্যাচও খেলবে মেনেজেসের শিষ্যরা। ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে, ১৭ নভেম্বর দোহায়। রয়টার্স।ঘানাকে ‘না’চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারায় মাইকেল এসিয়েনের কণ্ঠে ছিল হাহাকার। সেই এসিয়েনই এখন জাতীয় দলে খেলতে চাইছেন না। রোববার সোয়াজিল্যান্ডের বিপক্ষে আফ্রিকান নেশনস কাপের কোয়ালিফাইং ম্যাচ খেলবে ঘানা, কিন্তু কোচ মিলোভান রাজেভাচ বলেছেন, নিকট ভবিষ্যতে আর জাতীয় দলে খেলতে চান না এসিয়েন। একের পর এক ইনজুরিতে ত্যক্ত-বিরক্ত হয়েই নাকি চেলসি তারকার এমন সিদ্ধান্ত। রাজেভাচ অবশ্য হতাশার মাঝেও দেখছেন আশার ছবি, ‘ওর ব্যাপারটা আমি বুঝেছি। ও পুরোনো ফর্মে ফিরতে চায়, চেলসির একাদশে জায়গা পাকা করতে চায়। ও ফর্ম ফিরে পেলে আমাদের জন্যই ভালো। আমি নিশ্চিত, ও এক দিন জাতীয় দলে ফিরবেই।’ ঘানার হয়ে ৫১টি ম্যাচ খেলেছেন এসিয়েন। ওয়েবসাইট।অতিরিক্ত রেফারিতে একমতঅ্যালেক্স ফার্গুসন, হোসে মরিনহো, পেপ গার্দিওলা কোনো ব্যাপারে একমত হয়েছেন, এটা খবর হওয়ার জন্য যথেষ্ট। ‘খবরটা’ আরও ‘বড়’ হয়ে যাচ্ছে তিনজন একমত হওয়ায়। অতিরিক্ত দুজন রেফারি মাঠে নামানোর উয়েফার পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগত জানিয়েছেন ফার্গি-মরিনহোরা। শুধু এই তিনজনই নয়, স্বাগত জানিয়েছেন ক্লদ পুয়েল, ফেলিক্স ম্যাগাথও। শীর্ষ কোচরা ব্যাপারটাকে ভালোভাবে নেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উয়েফার টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্ডি রক্সবার্গ, ‘এটা নতুন একটা আইন, সবার সমর্থন তাই জরুরি ছিল। আশা করা যায়, আস্তে আস্তে এটা বিকশিত হবে।’ গত বছর ইউরোপা লিগে নিয়মিত তিন রেফারির বাইরে দুই গোলবারের পেছনে একজন করে নতুন রেফারি রেখেছিল উয়েফা। এবার চ্যাম্পিয়নস লিগ ও ইউরোর বাছাইপর্বেও থাকছে পাঁচ রেফারি। এএফপি।