টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতোর গোলবিশ্বকাপে নিষ্প্রভতা কাটিয়ে উঠতে শুরু করেছেন স্যামুয়েল ইতো—এক ম্যাচে যখন দুই গোল করেছেন, কথাটা বলাই যায়। আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বে গত শনিবার ইতোর দুই গোলে ক্যামেরুন ৩-১ গোলে হারিয়েছে মরিশাসকে। আফ্রিকান নেশনস কাপ ইতোর জন্য আশীর্বাদ হয়ে এলেও আলজেরিয়ার কোচ রাবাহ সাদানের জন্য ভালো গেল না। বিশ্বকাপে দলকে তুলতে পারেননি দ্বিতীয় রাউন্ডে। সেই ব্যর্থতা মাথায় নিয়ে আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বে ঘরের মাঠে ড্র করলেন তানজানিয়ার সঙ্গে। এরপর সাদানের চাকরিটা থাকত কি না কে জানে, তিনি আর সেটা দেখার অপেক্ষা করলেন না। চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন নিজেই। এএফপি।নির্ভীক পাতোম্যানচেস্টার সিটি থেকে আসছেন রবিনহো, বার্সেলোনা থেকে জ্লাতান ইব্রাহিমোভিচ। এসি মিলানের তরুণ স্ট্রাইকার আলেক্সান্দ্রে পাতো তবু ভীত নন। কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি কীভাবে এই তিনজনকেই একসঙ্গে দলে জায়গা দেবেন, তা নিয়ে লোকমুখে কৌতূহল ঘুরে বেড়ালেও পাতো বলছেন, ‘আমার জন্য এটা কোনো সমস্যাই না। বরং এটা আমাদের সেরা খেলা খেলতেই সাহায্য করবে। আমি খুশি, রবিনহো আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এখনো তার সঙ্গে কথা না হলেও আমি জানি, আমরা আমাদের সেরাটাই দেব।’ ওয়েবসাইট।অধৈর্য ইব্রাহিমোভিচ!জ্লাতান ইব্রাহিমোভিচের বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যাওয়ার অনেক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। স্প্যানিশ মিডিয়া গত সপ্তাহে বলেছিল, বার্সা কোচ পেপ গার্দিওলার সঙ্গে মিলছিল না বলেই নাকি তাঁর এই ক্লাব বদল। এবার দানি আলভেজ দিলেন নতুন খবর। তাঁর ধারণা, ইব্রাহিমোভিচ অধৈর্য, বার্সেলোনার খেলার ধরনের সঙ্গেও ঠিক মানিয়ে নিতে পারছিলেন না। ‘ইব্রার ধৈর্য কম ছিল। হয়তো আমাদের খেলার ধরনের সঙ্গে ও মানিয়ে নিতে পারছিল না। আর মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় দিতেও হয়তো চায়নি সে’—এল মুন্ডো দেপোতির্ভোকে বলেছেন আলভেস। তবে কোচের সঙ্গে ইব্রার বিরোধের যে খবর, সে সম্পর্কে কিছু জানেন না বলেই জানিয়েছেন তিনি। ওয়েবসাইট।