টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ইনজুরিতে বালাকদলে ফিরলেই অধিনায়কত্ব ফিরে পাবেন মাইকেল বালাক—কোচ জোয়াকিম লো দিয়ে রেখেছেন এই নিশ্চয়তা। কিন্তু চোট যে তাঁকে ফিরতেই দিচ্ছে না। অ্যাঙ্কেলের পুরোনো চোটের ধকল পুরো সামলে ওঠার আগেই আবার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়লেন বেয়ার লেভারকুসেন মিডফিল্ডার। এবার হাঁটুর মালাইচাকিটাই ভেঙে গেছে তাঁর। শনিবার হ্যানোভারের বিপক্ষে ম্যাচেই এই বিপত্তি। বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচ দুটি খেলতে পারেননি। নতুন চোটের কারণে ৮ অক্টোবর তুরস্ক এবং চার দিন পর কাজাখস্তানের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ দুটিও খেলতে পারবেন না জার্মানির হয়ে ৯৮টি ম্যাচ খেলা বালাক। এখন তাকিয়ে আছেন ১৭ নভেম্বর সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচের দিকে। কোচ লো অবশ্য বলে দিয়েছেন, পূর্ণ সুস্থতা এবং ফর্ম ফিরে পেলেই কেবল ডাকবেন বালাককে। এএফপি।রিয়ালের রেকর্ড২৫ কোটি ইউরো ঢেলেও গত মৌসুমে রিয়াল মাদ্রিদ শিরোপা জেতেনি একটিও। বলা হচ্ছিল, পুরো টাকাই গচ্চা গেছে। একদম ফালতু কথা। শিরোপা-সাফল্য না আসতে পারে, এই বিনিয়োগ রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছে রেকর্ড পরিমাণ ব্যবসায়িক সাফল্য। ২০০৯-১০ মৌসুমের নিট মুনাফা ঘোষণা করেছে রিয়াল। তাতে দেখা যাচ্ছে, গত মৌসুমে স্প্যানিশ ক্লাবটির মুনাফা হয়েছে দুই কোটি ৪০ লাখ ইউরো, যা আগের মৌসুমের চেয়ে ১১ দশমিক ৫ শতাংশ বেশি! রিয়ালের ইতিহাসে তো বটেই; বিশ্বের ক্রীড়াপ্রতিষ্ঠানগুলোর মধ্যেই এটি বছরে সর্বোচ্চ মুনাফার রেকর্ড। এক বছর আগে মুনাফার পরিমাণ ছিল দুই কোটি ১৫ লাখ ইউরো। ক্লাবের দেনার পরিমাণ কমেছে ২৫ দশমিক ১ শতাংশ। এবার তো বোঝা গেল, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কেন দেদারছে বড় বড় খেলোয়াড় কিনে টাকা ওড়াতে ভালোবাসেন! এএফপি।বেকহামের আশাফিরব ফিরব করে অবশেষে তাঁর ফেরা হলো। দীর্ঘ ছয় মাস পর গত শনিবার মাঠে নেমেছিলেন ডেভিড বেকহাম। নেমেছিলেন বদলি হিসেবে, তার পরও অভিজ্ঞতা সুখকর। ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে তাঁর ক্লাব এলএ গ্যালাক্সি জিতেছে ৩-১ গোলে। ম্যাচের ফল যা-ই হোক, সাবেক ইংল্যান্ড অধিনায়কের মাঠে ফেরাটাই বড় খবর। বেকহাম জন্ম দিয়েছেন আরও এক খবরের। ‘বেকহামের জন্য ইংল্যান্ডের দরজা চিরতরে বন্ধ’—উড়িয়ে দিয়েছেন নিন্দুকদের এমন দাবি। ৩৫ বছর বয়সী বেকহাম আত্মবিশ্বাসী, যিনি বাদ দিয়েছেন সেই কোচ ক্যাপেলোই আবার তাঁকে ফিরিয়ে আনবেন দলে, ‘আমি ইংল্যান্ডের হয়ে খেলতে পারব। যদি ফিট হই, আমি নিশ্চিত কোচ আমাকে বিবেচনা করবেন।’ দেখা যাক! এএফপি।