টু ক রো খ ব র
একমাত্র ফেবারিট বার্সাই!শিরোপা জেতা হয়নি, কিন্তু ইউরোপের সেরা ক্লাবগুলোকে টপকে ফাইনাল পর্যন্ত যাওয়া কম কীসে! বায়ার্ন মিউনিখকে লিগ-কাপ ডাবল শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা কোচ লুই ফন গলের কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে বৈকি। ডাচ এই কোচ বলছেন, এবার তাঁর চোখে ইউরোপ শাসন করবে বার্সেলোনাই। কোনো রাখঢাক না রেখেই ফন গল বলেছেন, ‘এবার একটা দলই ফেবারিট—বার্সেলোনা। ওদের একটু নিচেই আছে চেলসি, কিন্তু এরপর আর কেউ নেই।’ তবে কি মঙ্গলবার রাতে বার্সেলোনার দুর্দান্ত শুরু নতুন করে ভাবাচ্ছে তাঁকে? মজার ব্যাপার হলো, ওই ম্যাচের আগেই বার্সাকে একমাত্র ফেবারিট ঘোষণা করে দিয়েছেন ফন গল। এএফপি।রিবেরির সুখহোসে মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকেই গুঞ্জন, বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন ফ্রাঙ্ক রিবেরি। কিন্তু ফরাসি উইঙ্গার বারবারই উড়িয়ে দিয়েছেন মিডিয়ার এই দাবি। রিবেরি বরাবরের মতো এটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন আরও একবার। নিজেই জানিয়ে দিলেন, অন্য কোথাও নয়, বায়ার্নেই সুখী তিনি। এবার অন্তত রিবেরির চুপ থাকলেও চলত। কারণ নতুন করে গাঁটছড়া বেঁধেছে রিবেরি-বায়ার্ন। নতুন এই চুক্তিই ওই দাবিকে গুজব বানিয়ে ছেড়েছে। তার পরও রিবেরি বলেছেন, ‘বায়ার্নের সঙ্গে ২০১৫ পর্যন্ত চুক্তি করতে পেরে আমি খুবই আনন্দিত। মিউনিখ সব সময়ই আমার কাছে সেরা ক্লাব। এটা আমার পরিবারের মতো। আমি জানি, মরিনহো আমাকে এবং আমার খেলার ধরনটা পছন্দ করেন।’ ওয়েবসাইট।আইসিসির প্রত্যাখ্যানএকটা বোমাই ফাটাতে চেয়েছিল ইংল্যান্ডের দ্য টাইমস; দাবি করেছিল, আইপিএলের দ্বিতীয় সংস্করণে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ২৯ জন ক্রিকেটারকে তালিকাভুক্ত করেছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট। যার মধ্যে দুজন অস্ট্রেলিয়ার। বোমা হয়ে ফাটার আগেই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিল আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, দুই-তিন দিন ধরে ২৯ জন ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে বলে মিডিয়ার এ দাবিটি সত্য নয়। শুধু উড়িয়েই দেননি, নিজ নিজ বোর্ডকে বিষয়টি অনুসন্ধান করতেও নিষেধ করেছেন তিনি। ওয়েবসাইট।