টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কই চলে না!২০০৮ সালের ফিফা ও ইউরোপ-সেরা ক্রিস্টিয়ানো রোনালদো, ২০০৯ সালের লিওনেল মেসি। বর্তমান বিশ্বের সেরা দুজন ফুটবলারের নাম বলতে গেলেও সবার আগে উঠে আসে এই দুজনের নাম। তবে জেরার্ড পিকের সামনে এই কথা ভুলেও বলতে যাবেন না। বার্সেলোনা ডিফেন্ডারের কাছে দুজনের তুলনাটাই বড় উদ্ভট লাগে। দুজনের নাকি তুলনাই হয় না, মেসি এ ক্ষেত্রে যোজন যোজন এগিয়ে! বার্সেলোনার সিটি সেন্টারে নিজের আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী ডিফেন্ডার এএসকে বলেছেন, ‘এ মুহূর্তে ব্যবধানটা এত বিশাল...মেসি প্রতিদিনই দেখিয়ে যাচ্ছে যে এখন আর কোনো বিতর্কই চলে না। মাঝেমধ্যে কিছু আলোচনা এত উদ্ভট লাগে যে, মনে হয় এসব নিয়ে বিতর্ক ওঠে কী করে!’ ওয়েবসাইট।মেসির দুঃখবার্সেলোনার একাডেমিতে দুজন একসঙ্গেই ছিলেন। পরে একজন থেকে গেছেন বার্সেলোনাতেই, আরেকজন চলে গেছেন লন্ডন। বছর দুয়েক ধরেই দলবদলের সময়টায় রব ওঠে আবার মিলছেন ফ্যাব্রিগাস-মেসি, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠে না। হয়নি এবারও। কৈশোরের বন্ধুকে নিজ দলে না পাওয়ার দুঃখটা ভুলতেই পারছেন না লিওনেল মেসি। অ্যাডিডাসের প্রচারের কাজে লন্ডন গিয়ে আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘জানি না কেন বারবার এমন হয়। প্রতিবছরই দলবদলের সময় মনে হয় সে আমাদের দলে আসছে, কিন্তু থেকে যায় আর্সেনালেই।’ লন্ডনে একটি অপেশাদার দলের হয়ে মিনিট দশেক খেলারও কথা ছিল মেসির। সম্ভাব্য ভিড় এড়াতে আয়োজকেরা মেসির আসার খবর প্রকাশ করেছিলেন মাত্র আধ ঘণ্টা আগে। তবু এড়ানো যায়নি ভিড়, ম্যাচটিই তাই বাতিল করে দিতে হয়েছে। ওয়েবসাইট।দুই দফা জরিমানাকেভিন পিটারসেনকে এখন ঈর্ষা করতেই পারেন দিমিত্রি মাসকারেনহাস! দুজনেই মনের ক্ষোভ উগরে দিয়েছিলেন টুইটারে। একবার জরিমানা দিয়েই বেঁচে গেছেন পিটারসেন, সাবেক কাউন্টি সতীর্থ মাসকারেনহাসকে দিতে হচ্ছে দুই দফা। ইংল্যান্ডের প্রধান নির্বাচক জিওফ মিলারকে মনের সুখে গালমন্দ করায় অধিনায়ককে আগেই এক হাজার পাউন্ড জরিমানা করেছিল হ্যাম্পশায়ার। এবার ৫০০ পাউন্ড জরিমানা করল বোর্ড। জরিমানার অঙ্কটা ছোট হলেও বোর্ডের শাস্তিটা আরও বড়। এই অলরাউন্ডারকে ১৪ দিনের জন্য বহিষ্কারও করেছে ইসিবির ডিসিপ্লিনারি প্যানেল। আগামী কাউন্টি মৌসুমের প্রথম দুই সপ্তাহ তাই মাঠে নামতে পারবেন না মাসকারেনহাস। ওয়েবসাইট।