টু ক রো খ ব র
নাদালের আরেক কীর্তিইতিহাসের সপ্তম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়ে মাত্রই দেশে ফিরেছেন। এই উৎসব-আনন্দের মাঝেই আরেকটি সুখবর পেলেন রাফায়েল নাদাল। তিন বছরে দ্বিতীয়বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন তিনি। বছরের আরও কয়েকটা মাস বাকি। কয়েকটি টুর্নামেন্টও আছে সামনে। কিন্তু ইউএস ওপেন জয়েই নিশ্চিত হয়ে গেছে, আর কোর্টে না নামলেও শীর্ষস্থান হাতছাড়া হচ্ছে না তাঁর। ২০০৮ সালেও নাদাল শেষ করেছিলেন শীর্ষে থেকে। দুবার শীর্ষে থেকে বছর শেষ করা—ইতিহাসের নবম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। ২০০০ সালের পর ফেদেরার ছাড়া তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি ইউএস ওপেন জয় ও শীর্ষ থেকে বছর শেষ করা নিশ্চিত করলেন একই সপ্তাহে। এএফপি।বাবার মতোলস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে নাম লেখাতে যাচ্ছেন রোনালদিনহো—এমন গুঞ্জন প্রায় শোনা যেত। কিন্তু শেষ পর্যন্ত রোনালদিনহো এসি মিলানেই থেকে গেলেন আসলে ইতালির প্রধানমন্ত্রী বার্লুসকোনির কারণে। প্রধানমন্ত্রী বার্লুসকোনিই এসি মিলানের মালিক এবং সভাপতি। বার্লুসকোনির স্নেহের টান টের পাওয়া গেছে তখনই। ভক্তি-শ্রদ্ধায় রোনালদিনহোও কম যান না। বার্লুসকোনিকে তিনি বসিয়েছেন পিতার আসনে, ‘তিনি আমার ড্যাড। আমার বড় ভাইয়ের মতো, বাবার মতো। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক। তাঁর প্রতি আমার পূর্ণ আস্থা আছে এবং আমার প্রতিও তাঁর আস্থা আছে। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি তাঁকে ফোন করতে পারি’—ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে বলেছেন ৩০ বছর বয়সী রোনালদিনহো। ওয়েবসাইট।ইন্টারের স্নাইডারমাত্র এক বছর হলো ইন্টার মিলানে গেছেন। এর মধ্যেই ইন্টারের সঙ্গে সম্পর্কটা কতটা গাঢ় করে নিয়েছেন তার প্রমাণ কয়েক দিন আগেই পাওয়া গেছে। স্নাইডার বলেছিলেন, ‘ক্যারিয়ারের বাকি সময়টা ইন্টারেই কাটিয়ে দিতে চাই আমি।’ এই চাওয়া পূরণ হতে হওয়া চাই নতুন চুক্তি। ব্যাকুল হয়ে সেই অপেক্ষাই করছেন স্নাইডার। তিনি আশাবাদী খুবই শিগগির নতুন চুক্তিপত্রে সই করতে পারবেন। নতুন চুক্তির ব্যাকুলতায় ডাচ তারকা আরও একবার প্রকাশ করলেন ইন্টারে স্থায়ী হওয়ার অঙ্গীকার, ‘আমরা কঠিন কাজ করছি। আমি আশাবাদী, বিষয়টির দ্রুতই নিষ্পত্তি হবে এবং মহান এই ক্লাবে দীর্ঘদিন কাটবে আমার।’ ওয়েবসাইট।