টু ক রো খ ব র
মালদিনির বিশ্বাসএসি মিলান সমর্থকদের বড় হতাশ করেছে সেসেনার বিপক্ষে ম্যাচটা। রবিনহো, জ্লাতান ইব্রাহিমোভিচ, কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের মতো তারকারা যোগ দেওয়ায় যখন বড় কিছুর প্রত্যাশা করা হচ্ছে, তখনই লিগের দ্বিতীয় ম্যাচেই সেসেনার কাছে ০-২ গোলে হেরে গেছে মিলান। তবে এই একটা পরাজয়েই ভেঙে পড়ছেন না মিলান কিংবদন্তি পাওলো মালদিনি। ‘ইব্রা, রোনালদিনহো, রবিনহো, পাতোর মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে দলের আক্রমণভাগে। কাজেই রোজ্জোনেরিরা এবার বড় একটা লক্ষ্য সামনে রেখে লড়াই করবে এবং শিরোপা জিতবে এটা আশা করাটা যৌক্তিক’—দলের ওপর অটুট আস্থা মালদিনির। ওয়েবসাইট।পাকিস্তানি সংবর্ধনাইউএস ওপেনের পুরুষ দ্বৈতের ফাইনালে ওঠায় নিজ নিজ দেশে সংবর্ধিত হয়েছেন তাঁরা। পাকিস্তানের আইসাম-উল হক ও ভারতের রোহান বোপান্না জুটিকে এবার সংবর্ধনা দেবে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন এই তথ্য। পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যার্থে এই জুটি টেনিস সার্কিটে নেমেও পড়তে পারেন। আইসাম চ্যারিটি ম্যাচ খেলতে রাজি। বাকিটা নির্ভর করছে বোপান্নার সম্মতির ওপর। ওয়েবসাইট।ইন্টারে যাচ্ছেন কাকা?ইন্টার মিলান থেকে বার্সেলোনা ঘুরে এসি মিলানে নাম লিখিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এর জবাব দিতেই কিনা কে জানে, এসি মিলানের সাবেক তারকা কাকাকে চায় ইন্টার মিলান! ক্লাবের মালিক ও সভাপতি মাসিমো মোরাত্তি অন্য সবার সঙ্গে কাকাকে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। কাকাও মনে হয় এতে অরাজি হবেন না। কারণ হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে তাঁর জায়গাটা নড়বড়ে হয়ে গেছে। আপাতত চোট নিয়ে মাঠের বাইরে আছেন। চোট কাটিয়ে যখন মাঠে ফিরবেন, হতে পারে তখন ব্রাজিলিয়ান প্লে-মেকারের গায়ে উঠল ইন্টারের নীল-কালো ডোরাকাটা জার্সি। ওয়েবসাইট।রিয়ালের চেয়ে বায়ার্ন ভালো!চাইলেও বায়ার্ন মিউনিখের কোনো তারকা খেলোয়াড়কে দলে টানতে পারবে না রিয়াল মাদ্রিদ! এমনটাই বিশ্বাস করেন বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। দলবদলের গত গ্রীষ্মকালীন সূচিতে বায়ার্নের ফ্রাঙ্ক রিবেরিকে বার্নাব্যুতে টানতে ব্যর্থ রিয়াল। পরে শোনা গেছে, বায়ার্নের আরও দুই তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও ফিলিপ লামের ওপরও নাকি নজর পড়েছে স্পেনের ধনী ক্লাবটির। তবে রুমেনিগে বলছেন, শোয়েনস্টাইগার-লামকেও ধরে রাখতে সক্ষম হবে বায়ার্ন, ‘রিয়াল মাদ্রিদ নামটা বিশাল। কিন্তু এ মুহূর্তে তাদের চেয়ে ভালো বায়ার্ন। দুজনের (শোয়েনস্টাইগার ও লাম) সঙ্গে চুক্তিটা ২০১৫ পর্যন্ত আমরা নিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি আমি।’ ওয়েবসাইট।