টু ক রো খ ব র
চেলসির প্রস্তুতি২০০৯ সালে তিন বছরের চুক্তিতে চেলসিতে এসেছেন কার্লো আনচেলত্তি। তিন বছরের মধ্যে সবে পেরিয়েছে এক বছর। পাকা দুই বছর বাকি। এতেও সন্তুষ্ট নয় চেলসি। আনচেলত্তিকে আরও লম্বা সময়ের জন্য চাই তাদের। এ জন্যই আনচেলত্তির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি। তারা ২০১৪ পর্যন্ত আনচেলত্তিকে নিশ্চিত করতে চায়। দায়িত্ব নিয়েই গত মৌসুমে লিগ ও এফএ কাপ উপহার দিয়েছেন চেলসিকে। ইতালিয়ান এই কোচের কাজে মুগ্ধ চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। এ জন্যই চেলসির এত তাড়া। মজার ব্যাপার হলো, বছরে ৩০ লাখ পাউন্ড বেতন পাওয়া আনচেলত্তিও নাকি চেলসির সঙ্গে নতুন চুক্তির প্রত্যাশায় আছেন। ওয়েবসাইট।বালোতেল্লির ভালোবাসাইন্টার মিলান ছেড়ে ম্যানচেস্টার সিটিতে এসেছেন। কিন্তু চোট মাঠেই নামতে দিচ্ছে না মারিও বালোতেল্লিকে। তা না দিক। খবরের জোগান দিচ্ছেন অবিরাম। কদিন আগে খবর হন লন্ডনের রাস্তায় বেসামাল গাড়ি চালিয়ে অন্য এক গাড়িকে ধাক্কা মেরে। সেদিন বালোতেল্লির ‘ব্যাডবয়’ ভাবমূর্তি আরও বাড়িয়ে দেন তাঁরই বান্ধবী তাঁরই অ্যাপার্টমেন্টে অন্য নারীর অস্তিত্ব আবিষ্কার করে! এবার অবশ্য খবর নিজে এক কথা বলে। ম্যান সিটিতে আসার আগে ইন্টার মিলানই ছিল তাঁর ঘরবাড়ি। আজকের ফুটবলার বালোতেল্লির জন্ম ইন্টারেই। অথচ তাঁর ভালোবাসার নাম এসি মিলান! ‘আমি প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তিকে সম্মান করি। কিন্তু আমার বলতে কোনো বাধা নেই, আমার পছন্দ মিলান। কারণ আমি সব সময়ই মিলানকে বেশি ভালোবাসি’—বলেছেন ২০ বছর বয়সী বালোতেল্লি। ওয়েবসাইট।নিষিদ্ধ নেইমারভালোবাসা পেয়েছেন। উল্টোটাও পেতে শুরু করেছেন নেইমার। পেনাল্টি শট নিতে না দেওয়ায় কোচ ও অধিনায়কের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এ জন্য একটা অজানা অঙ্কের জরিমানা দিয়েছেন এবং প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। কিন্তু এতেই সন্তুষ্ট ছিলেন না সান্তোসের কোচ ডরিভাল জুনিয়র। ডরিভাল ক্লাব কর্তৃপক্ষকে স্পষ্টই জানিয়ে দেন, নেইমারকে উপযুক্ত শাস্তি না দিলে কোচের চাকরিটাই ছেড়ে দেবেন তিনি। কোচের মন রক্ষায় ক্লাব কর্তৃপক্ষ নেইমারকে আবার শাস্তি দিয়েছে। অন্তত এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। গতকাল বোরবার গুয়ারানির বিপক্ষে ম্যাচ ছিল সান্তোসের। সান্তোসের সভাপতির কথায় আস্থা রেখে বলা যায়, শাস্তিস্বরূপ এই ম্যাচটি দর্শক হয়ে কাটিয়েছেন নেইমার। ওয়েবসাইট।