টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাসিয়াসের মুখেওসেই ২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্ট আগলে চলেছেন এডউইন ফন ডার সার। তাঁর অবসর-পরিকল্পনা কী এটা প্রায় জানাই যায় না। কিন্তু আর কত দিন ম্যানইউর গোলপোস্ট আগলে রাখবেন এই ডাচ গোলরক্ষক! গ্লাভস-জোড়া এখনো বিশ্বস্ত থাকলেও বয়স শোনাচ্ছে ক্যারিয়ার শেষের গান। সামনের মাসেই ছুঁয়ে ফেলবেন ৪০। প্রশ্ন হলো, ম্যানইউতে কে হবেন সারের উত্তরসূরি? বেন অ্যামোস ও টমাস কুসাক—ম্যানইউতেই আরও দুজন গোলরক্ষক আছেন। কিন্তু রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বলছেন, ম্যান সিটির গোলরক্ষক জো হার্টই হবেন ম্যানইউর জন্য সঠিক ব্যক্তি। সেই জো হার্ট, টটেনহামের কোচ হ্যারি রেডন্যাপ ও ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো যাঁকে দেখছেন ইংল্যান্ডের ভবিষ্যৎ ভরসা। জো হার্ট এখন আলোচনার বিষয়। অথচ দুই মাস আগে ম্যান সিটির গোলপোস্টের নিচেই জায়গা হতো না তাঁর। ওয়েবসাইট।ফ্যাব্রিগাস আবার!চোট মাঠের বাইরে ছিটকে দিয়েছে রবিন ফন পার্সি ও থিও ওয়ালকটকে। তাঁদের মাঠে ফিরতে হয়তো লেগে যাবে আরও মাসখানেক। এরই মধ্যে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের কপালের দুশ্চিন্তার ভাঁজটা আরও মোটা বানালেন সেস ফ্যাব্রিগাস। না, নতুন চোটের শিকার হননি আর্সেনাল অধিনায়ক। পুরোনো হ্যামস্ট্রিংয়েই চোট পেয়েছেন আবার। কালই স্ক্যান করানোর কথা ছিল। আশঙ্কা, মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন স্পেনের বিশ্ব্বকাপজয়ী দলের সদস্য। গত শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ফ্যাব্রিগাসের গোলেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু আহত হওয়ায় পুরো ম্যাচ খেলতে পারেননি। আর্সেনাল জিততে পারেনি, ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ওয়েবসাইট।ফার্গির রাগলিভারপুলের বিপক্ষে নিজেরই বলা ‘বড় ম্যাচ’টা শেষ পর্যন্ত জিতেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। কিন্তু জয়ের পরও ফার্গুসনের রাগ যাচ্ছে না। না, রাগটা ন্যূনতম ব্যবধানে জয়ের জন্য নিজের খেলোয়াড়দের ওপর নয়। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের রাগ ফার্নান্দো তোরেসের ওপর। লিভারপুল স্ট্রাইকার দোষটা কী করলেন! তিনি নাকি ম্যানইউর ডিফেন্ডার জন ও’শিয়াকে ‘খাবার’ বানিয়েছেন! তোরেসকে বাজে ট্যাকেল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ও’শিয়াকে। এই ব্যাপারটাই পছন্দ হয়নি ফার্গুসনের। তাঁর ধারণা, অতি-অভিনয় করে লাল কার্ড খাইয়েছেন তোরেস। রাগের আরও কারণ, ওই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক থেকেই লিভারপুলের এবং নিজের দ্বিতীয় গোলটা করেছেন স্টিভেন জেরার্ড। ভাগ্যিস, তোরেস আরেকবার অভিনয় করেননি! তাহলে জেরার্ডও হয়তো হ্যাটট্রিক করে ফেলতেন, ম্যানইউও আটকে যেত। ওয়েবসাইট।