টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্নের চরমপত্রআরিয়েন রোবেনের ব্যাপারে ক্রমেই কঠোর হচ্ছে বায়ার্ন মিউনিখ। প্রথমে সমালোচনা, পরে ক্ষতিপূরণ চেয়ে সমঝোতার প্রস্তাব, এমনকি বায়ার্নের পক্ষ থেকে এরই মধ্যে মামলার হুমকিও দেওয়া হয়েছে। তাতেও অবশ্য রোবেনের দেশ হল্যান্ডের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি। এবার তাই চরমপত্র দিয়ে বসল জার্মানির ক্লাবটি। এবার সরাসরি ক্ষতিপূরণ বাবদ টাকা চেয়ে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। তারকা বড়। তাই তাঁর ক্ষতিপূরণও বড়ই। বায়ার্নের দাবি, অন্তত ১০ লাখ ইউরো দিতে হবে ডাচ ফেডারেশনকে। বায়ার্ন সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘আমরা ডাচদের কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি। তবে সেটা খুব বেশি দিন পরে নয়।’ চোটের কারণে মাঠের বাইরে রোবেন। চোট সত্ত্বেও তাঁকে বিশ্বকাপে খেলানোয় ইনজুরি আরও গুরুতর হয়েছে। এদিকে বায়ার্নের মাঠের পারফরম্যান্স ভয়াবহ। পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে চ্যাম্পিয়নরা লিগের অষ্টম স্থানে। এএফপি।অঁরির বাড়িক্লাব যতই আবাসনব্যবস্থা করে দিক, নিউইয়র্কে নিজের একটা বাড়ি হোক, এটা কার না স্বপ্ন থাকে! অবশেষে এই স্বপ্নটাও পূরণ হতে যাচ্ছে থিয়েরি অঁরির। নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কিনছেন ফরাসি তারকা। তাও একটি নয়, একই ভবনে দু-দুটি অ্যাপার্টমেন্ট কিনতে চাইছেন তিনি। আদর্শ একটি বাড়ির অন্যতম বৈশিষ্ট্য সুন্দর কিছু প্রতিবেশী। তা অ্যাপার্টমেন্ট কিনলে সুন্দর কিছু প্রতিবেশীই পাবেন অঁরি। নিউইয়র্কের ম্যানহাটনে যে দুটি অ্যাপার্টমেন্ট কিনতে দরদাম ঠিক করে ফেলেছেন অঁরি, তার পাশেই সুখের নিড় গেড়ে বসবাস করছেন মার্কিন অভিনেত্রী নিকোল কিডম্যান; মডেল, জাদুশিল্পী ও অভিনেত্রী অ্যালিসিয়া কিস এবং বিখ্যাত গীতিকার, প্রযোজক ও বাদ্যযন্ত্রবাদক লেনি ক্রাভিজ। ছবিতে দেখানো ক্রসবি স্ট্রিটের সুসজ্জিত বাড়িটি ৬৪০০ বর্গফুটের, অন্যটি ৪৮০০ বর্গফুটের। সব মিলিয়ে খরচ হবে তাঁর ১ কোটি ৫০ লাখ ডলার। এএফপি।ফিরলেন ফোরলান-সুয়ারেজ৪০ বছর পর উরুগুয়েকে বিশ্বকাপের সেমিফাইনালে নিতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ডিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজ। অথচ এই দুজনকে ছাড়াই গত মাসে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে হয়েছে উরুগুয়েকে। অবশেষে বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বকাপের সোনার বলজয়ী ফোরলান ও হাত দিয়ে বল ঠেকিয়ে কুখ্যাত সুয়ারেজ। আগামী মাসে ইন্দোনেশিয়া ও চীনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকান দলটি। ৮ ও ১২ অক্টোবরের এই দুটি ম্যাচের জন্য ঘোষিত উরুগুয়ের ২৫ সদস্যের দলে আছেন ফোরলান-সুয়ারেজ দুজনেই। তাঁদের সঙ্গে ফিরেছেন বিশ্বকাপের কোচ অস্কার তাবারেজও। বিশ্বকাপের পরই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অ্যাঙ্গোলার ম্যাচটি মিস করেছেন তাবারেজও। সেই তাবারেজ আবার ফিরলেন নতুনভাবে ৪ বছরের চুক্তি করে। এএফপি।