টু ক রো খ ব র
ম্যারাডোনা নন তেভেজআসল ম্যারাডোনা তো আছেনই। ‘নতুন ম্যারাডোনা’ও আছেন ১৪ জন। কার্লোস তেভেজ তাঁদেরই একজন। তেভেজকে হয়তো ম্যারাডোনা বলে ডাকতে শুরু করবে ম্যানচেস্টার সিটির সমর্থকেরাও। সিটি কোচ খোদ রবার্তো মানচিনি বলে দিয়েছেন, ইতালির দল নাপোলির জন্য ম্যারাডোনা যেমন ছিলেন, তেমনই সিটির কান্ডারি হয়ে উঠবেন তেভেজও। গুরুর সঙ্গে এই তুলনার পর তেভেজ অবশ্য বলেছেন, ম্যারাডোনা হয়ে ওঠা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, ম্যারাডোনা যেভাবে নাপোলিকে চ্যাম্পিয়ন দল বানিয়ে দিয়েছিলেন, সিটির নতুন অধিনায়কও প্রস্তুত তেমনই কিছু করে দেখাতে। এই মৌসুমে এরই মধ্যে লিগে চার গোল করে নিজের কথা রাখার পথে এগিয়ে চলেছেন এই আর্জেন্টাইন। ওয়েবসাইট।ফেদেরারই সেরাঅবিসংবাদিত শ্রেষ্ঠত্বের মুকুট ছিল তাঁর মাথায়। রাফায়েল নাদালসহ আরও কিছু তরুণ খেলোয়াড়ের উত্থান প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সেই শ্রেষ্ঠত্ব। ২৪ বছর বয়সী নাদাল মাত্রই পূর্ণ করেছেন ক্যারিয়ার স্লাম। সব মিলে নয়টি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা নাদাল একদিন ফেদেরারের কাছ থেকে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটা কেড়ে নেবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন পিট সাম্প্রাসের মতো কিংবদন্তি। ভবিষ্যতে কী হবে সেটা অনাগতকালের মুঠোয় বন্দী, বর্তমানে ফেদেরারই সেরা। অন্তত টেনিসের তরুণ তারকারা এক বাক্যে সম্রাট মেনে নিচ্ছেন ফেদেরারকেই। রবিন সোদারলিং যেমন বলছেন, ‘রাফা এরই মধ্যে অনেকগুলো শিরোপা জিতেছে ঠিকই, কিন্তু আমার কাছে রজার এখনো সেরা।’ এখনকার সেরা হিসেবে ফেদেরারকে মেনে নিয়েছেন টমাস বার্ডিচ, ডেভিড ফেরারও। এএফপি।ফার্গির তোপলিগে প্রথম পাঁচ ম্যাচে চেলসি গোল দিয়েছে ২১টি, খেয়েছে মাত্র ১টি। ‘শত্রু’ শিবিরের পারফরম্যান্সটা যেন সহ্য হচ্ছে না স্যার অ্যালেক্স ফার্গুসনের। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের ভাবখানা এমন—শুরুটা তো তাদের এমনই হবে, লিগের সূচি যে চেলসিই বেছে নিয়েছে! প্রথম পাঁচ ম্যাচে চেলসি অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ, উইগান, স্টোক সিটি, ওয়েস্টহাম ও ব্ল্যাকপুলকে পেয়েছে। এসব সহজ দলের বিপক্ষে বড় জয় চেলসির পারফরম্যান্সে একটা গতি এনে দিয়েছে। ফার্গুসন মনে করেন, একটা চ্যাম্পিয়ন দলের জন্য এর চেয়ে লিগের ভালো সূচি আর কিছু হওয়ার ছিল না, ‘লিগের শুরুটা হয়েছে বিস্ময়করভাবে। আমার মনে হয়, চেলসিই লিগের সূচি বেছে নিয়েছে। গত বছর তারা দুর্বল দলগুলোর বিপক্ষে অনেক গোল করে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও এগোচ্ছে সেভাবেই।’ ওয়েবসাইট।