টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের বাইরে গিগস১৬ আগস্ট ২০১০। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই গোল করে ম্যানইউর ৩-০ গোলের জয়ে অবদান রাখেন রায়ান গিগস। গড়ে ফেলেন একটি অনন্য রেকর্ডও—প্রিমিয়ার লিগে খেলা ২১ মৌসুমের সব কটিতেই গোল করা। প্রিমিয়ার লিগে এর পর আর গোল পাননি গিগস। তবে বুড়ো হাড়ের ভেল্কি ঠিকই দেখিয়ে যাচ্ছেন গিগস। দুঃখের সংবাদ, আগামী দুই সপ্তাহ ‘বুড়ো’ গিগসের পায়ের ঝিলিক আর দেখতে পাবে ম্যানইউ। রোববার বোল্টনের বিপক্ষে ম্যানইউর (২-২) ড্র ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট মাঠের বাইরে ছিটকে ফেলেছে তাঁকে। ওয়েবসাইট।শূন্যস্থান পূরণক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সেন্টার অব এক্সেলেন্স ক্রিকেট একাডেমির প্রধান কোচ হয়েছেন ট্রয় কুলি। গ্রেগ চ্যাপেলের স্থলাভিষিক্ত হলেন তিনি। চ্যাপেল সম্প্রতি সিএর ন্যাশনাল ট্যালেন্ট ম্যানেজার পদে যোগ দেওয়ায় একাডেমির প্রধান কোচের পদটি ফাঁকা হয়ে পড়ে। কুলিকে এনে সেই শূন্যস্থান পূরণ করতে গিয়েই আবার ফাঁকা হয়ে গেল অস্ট্রেলিয়া দলের বোলিং কোচের জায়গাটি। তবে সিএ জানিয়েছে, ক্রিকেট দলের প্রধান কোচ টিম নিলসেনের সঙ্গে আলোচনা করে অচিরেই কুলির উত্তরসূরি ঠিক করা হবে। এএফপি, ওয়েবসাইট।ইরানকে পেল ব্রাজিলআগামী মাসে ব্রাজিল যে দুটি প্রীতি ম্যাচ খেলবে তা ঠিক হয়ে গেছে আগেই। এ জন্য দলও ঘোষণা করে রেখেছেন ব্রাজিল কোচ মানো মেনেজেস। তবে ব্রাজিলের এই দুই ম্যাচের প্রতিপক্ষ কারা হবে নিশ্চিত ছিল না সেটাই। অবশেষে এক ম্যাচের প্রতিপক্ষ পাওয়া গেছে। এশিয়ার দেশ ইরান ব্রাজিলের বিপক্ষে খেলতে রাজি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুবাইতে এই ম্যাচটি হবে আগামী ৭ অক্টোবর। পরের ম্যাচটি ব্রাজিল কবে এবং কোথায় খেলবে তা এখনো ঠিক হয়নি। সেটা হবেই বা কীভাবে? প্রতিপক্ষই যে ঠিক হয়নি এখনো! ওয়েবসাইট।