টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারই বলবেনশেষ বিকেলে দ্রুত একটি-দুটি উইকেট চলে গেছে, আলো একটু মরে এলেই ব্যাটসম্যানরা পাততাড়ি গুটিয়ে চলে যান ড্রেসিংরুমে। আবার অন্য কোনো দিন দলের অবস্থা ভালো থাকলে সেই আলোতেই চুটিয়ে খেলে যান। নিজেদের প্রয়োজনে আলো আইনের এমন সুবিধা নেওয়ার সময় ফুরোল। মাঠের আর সবকিছুর মতো আলোর ব্যাপারেও এখন থেকে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। ব্যাটসম্যানদের ‘লাইট অফার’ জাতীয় কিছুর অস্তিত্ব থাকছে না। এখন শুধু ব্যাটসম্যানদের অসুবিধাই দেখা হবে, সুবিধা নয়। আম্পায়াররা যখন মনে করবেন আলো খেলার উপযোগী নয়, তখনই দিনের খেলা শেষ করে দেবেন। টেস্টের আলো আইনের সংশোধনী চালু হচ্ছে আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া মোহালি টেস্ট থেকেই। ওয়েবসাইট।বাটের সুমতিআগুন নেভানোর বদলে উল্টো ঢেলে দিয়েছিলেন ঘি। অবশেষে ইজাজ বাট সবাইকে স্বস্তি দিয়ে ক্ষমাই চেয়ে নিয়েছেন ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে। প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে আনা ম্যাচ পাতানোর অভিযোগ। আর বাটের এই সুমতিতে স্বস্তি প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। ‘তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, এই উদ্যোগের ফলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে’—বলেছেন সাবেক অধিনায়ক জহির আব্বাস। সাবেক পিসিবি প্রধান খালিদ মাহমুদ আশা প্রকাশ করেছেন, এর ফলে পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও দৃঢ় হবে। পাকিস্তানের হোম সিরিজগুলো ইংল্যান্ডে আয়োজনের ব্যাপারে ইসিবি আবারও রাজি হবে। এএফপি।মানচিনির চাওয়াগত মৌসুমে ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে দলবদলের বাজারে সবচেয়ে বেশি টাকা ঢেলেছে ম্যানচেস্টার সিটি। খরচের দিক দিয়ে এবার রিয়াল মাদ্রিদকেও ছাড়িয়ে গেছে আরব ধনকুবেরের ক্লাবটি। কিন্তু ফল কী হচ্ছে? গত বছর পঞ্চম হয়েছিল ম্যান সিটি, আর এবার ৬ ম্যাচ শেষে আছে ষষ্ঠ স্থানে। এবার কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট জুটবে? কোচ রবার্তো মানচিনি বললেন অত সময় লাগবে না, ৬ মাসের মধ্যে ম্যান সিটির টাকা কথা বলতে শুরু করবে। ইংলিশ ফুটবলে হোসে মরিনহোর আমদানি করা শব্দে তিনি বলেছেন, ‘আমরা ৬ মাসের মধ্যেই বিশেষ একটি দল হয়ে উঠব।’ ওয়েবসাইট।