টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরে দাঁড়ালেন গিগসসেই ১৯৯০ সালে যোগ দিয়ে এখনো ম্যানচেস্টার ইউনাইটেডেই খেলছেন রায়ান গিগস। কিছুদিন আগে জানিয়েছিলেন, এই ম্যানইউরই কোচ হতে চান। গত মাসের শুরুর দিকে জন টোসাক সরে দাঁড়ানোয় ওয়েলসের কোচ হওয়ার সুযোগ এসে গিয়েছিল গিগসের সামনে। কিন্তু না, ওয়েলসের কোচ তিনি এখনই হতে চান না। হবেন কী, ম্যানইউর জার্সি পরে এখনো তো খেলেই যাচ্ছেন! আত্মজীবনী মাই লাইফ, মাই স্টোরির প্রকাশনা অনুষ্ঠানে এসে গত পরশু সেটাই বললেন ৩৬ বছর বয়সী উইঙ্গার, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছি এবং এতেই পুরো মনোযোগী হতে চাই।’ খেলোয়াড় থাকা অবস্থায় এর আগে ওয়েলসের কোচ একজন হয়েছিলেন সাবেক ম্যানইউ তারকা মার্ক হিউজ। কিন্তু তখন তিনি খেলতেন সাউদাম্পটনে। কিন্তু ম্যানইউর মতো ক্লাবে দুটি কাজ চালানো সম্ভব নয়। তবে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে গিগস উয়েফা ‘এ’ লাইসেন্স কোর্স করছেন। এএফপি।শাস্ত্রীর জায়গায় কুম্বলেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর বলেছিলেন তরুণ প্রতিভা তুলে আনতে স্পিন একাডেমি প্রতিষ্ঠা করবেন। পরিকল্পনা আছে বটে; কিন্তু হুট করেই তো একটা একাডেমি গড়া সম্ভব নয়। আপাতত নিজের একাডেমি গড়ার কাজটা ধীরেসুস্থে করলেও চলবে। কারণ এরই মধ্যে পেয়ে গেছেন বড় এক দায়িত্ব। কুম্বলেকে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এত দিন এই দায়িত্বটি পালন করেছেন আরেক সাবেক ক্রিকেট তারকা ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তরুণদের সঙ্গে কাজ করতে পারবেন—তাই এনসিএর দায়িত্ব পাওয়াটাকে বড় সুযোগ মানছেন কুম্বলে। আর বিসিসিআইর সভাপতি শশাঙ্ক মনোহর বলেছেন এনসিএর চেয়ারম্যান পদে কুম্বলেই ছিলেন সেরা এবং সর্বসম্মত পছন্দ! ওয়েবসাইট।আবার টেইটনাছোড়বান্দা ইনজুরিতে ত্যক্ত-বিরক্ত হয়ে ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসন নিয়েছিলেন ২০০৮ সালের শুরুতে। ওই বছরের শেষ দিকেই আবার ফিরেছেন। এর পর থেকে শন টেইট খেলছেন খুব বেছে বেছে। বিশ্বের দ্রুততম বোলার তার পরও এড়াতে পারলেন না চোটকে। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার এবার পড়েছেন কনুইয়ের ইনজুরি। এই ইনজুরি নিয়েই টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে খেলে পরিস্থিতি জটিল করে তোলেন। শেষে কাল কনুইয়ে অস্ত্রোপচারই করতে হলো। ধরণা করা হচ্ছে, টেইটকে মাঠের বাইরে থাকতে হবে মাস দুয়েক। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দুটো মিস তো করবেনই, গত বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির আগামী বিশ্বকাপ খেলাটাও অনিশ্চিত। ডিসেম্বরেই বিশ্বকাপের দল ঘোষণার কথা, তাঁর আগে ফিট হতে পারবেন কি না, সংশয় এখন সেটা নিয়েই। ওয়েবসাইট।