টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হচ্ছেন লায়লাকিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মেয়ে—এই পরিচয়ের বাইরে লায়লা আলীরও স্বতন্ত্র পরিচয় আছে। মেয়েদের বক্সিং রিংয়ে লায়লা নিজেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। পেশাদার বক্সিংয়ের ২৪টি লড়াইয়ের প্রতিটিই জেতা এই ৩২ বছর বয়সী অবশ্য ঘরকন্নায় ব্যস্ত। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন এই মার্কিন। ছেলে কার্টিস জুনিয়রের মা হয়েছেন ২০০৮ সালের আগস্টে। আগামী এপ্রিলে লায়লা আর কার্টিস কনওয়ে দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন। ‘এবার একটা মেয়ে চাই’—পিপলকে বলেছেন লায়লা। ওয়েবসাইট।ব্যবসায়ী ইউনুসপাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। মামলা-মোকদ্দমা পর্যন্ত হয়ে গেছে। বোর্ডের সঙ্গে আপস করতে তিনি নারাজ। দলের দুঃসময়ে পিসিবিও তাঁকে ডাকছে না। ইউনুস খানের হাতে অখণ্ড অবসর। অবসর সময়টা কাজে লাগাতে এই ব্যাটসম্যান নেমে পড়েছেন ব্যবসায়। না, ক্রিকেট-সংক্রান্ত কোনো ব্যবসা নয়; ইউনুস দিয়েছেন একটা ফটো স্টুডিও। করাচির স্টুডিওটির নাম ‘বামবিনো ফটো স্টুডিও’। এক বন্ধুর কাছ থেকে দোকানটি কিনে নতুন করে ব্যবসা শুরু করেছেন ইউনুস। কিন্তু এত কিছু থাকতে স্টুডিও কেন? ‘আসলে আমি চাইছিলাম ক্রিকেট থেকে মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দিতে’—ইউনুসের উত্তর। তবে কি ক্রিকেট থেকেই সরে যাচ্ছেন? ‘না, তা কেন। সামনেই ঘরোয়া লিগ শুরু হচ্ছে। আশা করি, আমি ফর্ম ফিরে পাব। পাকিস্তান দল আমাকে ডাকলেই আমি তৈরি’—বলেছেন সাবেক অধিনায়ক। ওয়েবসাইট।নৃত্যশিল্পী টাইসনমাইক টাইসনের এমন একটা ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে, যেন পৃথিবীর নৃশংসতম মানুষ তিনিই। হ্যাঁ, বক্সিং রিংয়ে দানবীয় আচরণ হয়তো করতেন। কিন্তু রিংয়ের বাইরে টাইসন কিন্তু আর দশটা মানুষের মতোই। তাঁর আছে শিল্পী মন। এবার তো নৃত্য-প্রতিভাই এই বক্সার দেখিয়ে দিলেন একটা ভিডিওতে। আশির দশকের জনপ্রিয় মিউজিক ভিডিও ‘এভরি লিটল স্টেপ’ নতুন করে বানানো হয়েছে। তাতেই নেচেছেন ৪৪ বছর বয়সী টাইসন। ‘ওই ভিডিও দেখার পর অনেকেই আমাকে ফোন করছে। বুঝতেই পারছি আমার নাচ ওদের পাগল করে দিয়েছে’—বলেছেন টাইসন। ওয়েবসাইট।