টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানইউর ভবিষ্যৎ কোচম্যানচেস্টার ইউনাইটেড আর অ্যালেক্স ফার্গুসন যেন একসূত্রে গাঁথা দুটি নাম! দীর্ঘ ২৫ বছরে ফার্গুসন-ম্যানইউ হয়ে গেছে সমার্থক শব্দ। তবে এই সম্পর্কও একদিন ছিন্ন হবে। বয়স ৬৯ হয়ে গেছে। আজ কিংবা কাল ফার্গুসনকে বিদায় বলতেই হবে। ম্যানইউতে কে হবেন ফার্গুসনের উত্তরসূরি? রায়ান গিগস? ভবিষ্যতের ছবি আঁকতে গিয়ে গিগস নিজেই যে সময়ে সময়ে দিচ্ছেন এই ইঙ্গিত। ৩৬ পেরোনো গিগস স্বপ্ন দেখেন দুটি—ওয়েলস জাতীয় দল ও ক্লাব ম্যানইউর কোচ হওয়া। ‘আপনি ম্যানেজমেন্টে যুক্ত হতে চাইলে আমার কাছে প্রার্থিত হলো ওয়েলস ও ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি। কারণ হলো আমি দেশের হয়ে খেলেছি এবং যে দলকে সমর্থন করি খেলেছি সেই দলেই’—বলেছেন গিগস। ওয়েবসাইট।এবার গোল বেকহামেরচোট এবং সমালোচনাকে জয় করে মাঠে ফিরেছেন আগেই। ‘এখনো ফুরিয়ে যাননি’—এটা প্রমাণের জন্য দরকার ছিল একটা গোল। সেই গোলটাও পেয়ে গেলেন ডেভিড বেকহাম। ২০০৯-এর ৯ সেপ্টেম্বর টরন্টোর বিপক্ষে গোল করার পর লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে এই প্রথম গোল করলেন বেকহাম। পরশু শিভাস ইউএসএর বিপক্ষে সাবেক ইংল্যান্ড অধিনায়ক গোলটি করেছেন ‘বেকহামীয়’ ফ্রি-কিক থেকে। ২৬ গজি ফ্রি-কিকটি শিভাসের গোলরক্ষক কেবল মুগ্ধ চোখে তাকিয়ে দেখেছেন। গোল করেছেন, দলও জিতেছে ২-১ গোলে, ম্যাচ শেষে তাই বেকহাম ছিলেন দারুণ উচ্ছ্বসিত। ‘জানতাম, আমি খুব শিগগির একটা গোল পাবই’—বলেছেন তিনি। এএফপি।ফিরলেন জামব্রোত্তামার্সেলো লিপ্পির ‘বুড়ো’দের দল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে চরম লজ্জা দিয়েছে ইতালিকে। লিপ্পির ওই ব্যর্থ মিশনের দিকে তাকিয়েই তথাকথিত ‘বুড়ো’দের ছেঁটে ফেলে নতুন কোচ সিজারে প্রান্দেল্লি জয়গান গাইছেন তারুণ্যের। কিন্তু সময় যত গড়াচ্ছে, তারুণ্যের প্রতি আস্থা হারিয়ে প্রান্দেল্লিও দৃষ্টি ফেরাচ্ছেন ‘বুড়ো’দের দিকে! আগামী শুক্রবার উত্তর আয়ারল্যান্ড এবং ১২ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের জন্য তিনি ডেকেছেন অভিজ্ঞ ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোত্তাকে। দলে পরিবর্তন এনেছেন চারটি। ৩৩ বছর বয়সী জামব্রোত্তার সঙ্গে দলে ফিরেছেন তাঁর এসি মিলান সতীর্থ মার্কো বোরিয়েল্লো, ডমেনিকো ক্রিসিতো ও স্টেফানো মাউরি। এএফপি।